পরিচালক রাম গোপাল বর্মাকে ধরতে ওয়ারেন্ট জারি

- Advertisements -

নাসিম রুমি: বিপদে পড়ছেন ‘সত্য’, ‘রঙ্গিলা’ ও ‘সরকার’ খ্যাত ভারতীয় পরিচালক রাম গোপাল বর্মা। চেক বাউন্স সংক্রান্ত একটি মামলায় মুম্বাইয়ের একটি আদালতে দোষী সাব্যস্ত হলেন তিনি। তাকে ৩ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে মুম্বাইয়ের আন্ধেরি ম্যাজিস্ট্রেট কোর্ট।

জানা গেছে, চেক বাউন্স সংক্রান্ত মামলাটি সাত বছর ধরে চলছিল। গত মঙ্গলবার এই মামলায় রায় দেওয়া হবে বলে জানিয়েছিল আদালত। কিন্তু ওই দিন আদালতে উপস্থিত ছিলেন না পরিচালক। সেই কারণেই তাকে গ্রেপ্তারের জন্য জামিন অযোগ্য ধারায় ওয়ারেন্ট জারি করা হয়েছে।

Advertisements

এই মামলায় রাম গোপাল বর্মাকে তিন লাখ ৭২ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। যিনি অভিযোগকারী, তাকে এই টাকা দিতে হবে। যদি আগামী তিন মাসে এই ক্ষতিপূরণ দিতে না পারেন, তাহলে আরও তিন মাস জেলে থাকতে হবে রাম গোপাল বর্মাকে।

২০১৮ সালে রাম গোপাল বর্মা ও শ্রী নামে এক সংস্থার মধ্যে আর্থিক লেনদেনে সমস্যা তৈরি হয়। চেক বাউন্স করার অভিযোগ ওঠে পরিচালকের বিরুদ্ধে। তিন মাস সময় থাকা সত্ত্বেও রাম গোপালের অ্যাকাউন্টে টাকা ছিল না। এর জেরেই ওই সংস্থাটি পরিচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

Advertisements

এরপর একাধিক শুনানি হয়েছে। তবে এই মামলায় রাম গোপাল আদালতের সঙ্গে সহযোগিতা করেননি বলে জানা গেছে। এমনকি বেশ কিছু শুনানিতে তার অনুপস্থিতি ঘটনাকে আরও জটিল করে তোলে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/krpy
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন