English

22 C
Dhaka
সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬
- Advertisement -

পরীমণিকে হত্যার হুমকি

- Advertisements -

চিত্রনায়িকা পরীমণিকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সেই কথোপকথন পরী সরাসরি তার ফেসবুক পেজে পোস্টও করেছেন। কান্ট্রি কোড দেখে বোঝা যায়, দেশ নয়, বিদেশ থেকে এসেছে এই হুমকি।

এতে নায়িকাকে অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে তাকে- এমন অভিযোগ নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

ঘটনার প্রমাণ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন পরীমণি। সেখানে দেখা যায়, একটি বিদেশি নম্বর থেকে ফোন করে তাকে হুমকি দেওয়া হচ্ছে। নম্বরটির কান্ট্রি কোড যাচাই করে জানা যায়, কলটি এসেছে কিউবা থেকে।

ভিডিওটি পোস্ট করে পরী লিখেছেন, ‘ভোট নিয়ে কিছু নাকি শেয়ার করা যাবে না! এরা কারা?’

বিষয়টির গুরুত্ব তুলে ধরতে তিনি বাংলাদেশ আর্মি, সিআইডি পুলিশ এবং বাংলাদেশ পুলিশের অফিশিয়াল পেজগুলোও ক্যাপশনে মেনশন করেছেন।

এ বিষয়ে পরীমণি বলেন, ‘হঠাৎ করে একটি বিদেশি নম্বর থেকে ফোন করে তাকে গালিগালাজ শুরু করা হয়। পাশাপাশি ভোট নিয়ে কোনো কথা বলা বা সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু শেয়ার করা যাবে না বলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।’

এদিকে ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই পরীর পেশাগত কাজও এগিয়ে চলেছে। তার অভিনীত একাধিক সিনেমা বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি ‘গোলাপ’ নামের একটি নতুন সিনেমাতে চুক্তিবদ্ধও হয়েছেন। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন নিরব। শিগগিরই এই সিনেমার শুটিং শুরুর কথা রয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/32x6
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন