প্রতারণার ফাঁদে উত্তম কুমারের নাতি, নোংরা ছবি ফাঁসের হুমকি!

- Advertisements -
সাইবার প্রতারণার ফাঁদে পড়লেন উত্তম কুমারের নাতি। মহানায়ক উত্তম কুমারের ভাই তরুণ কুমারের নাতি অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায় প্রতারকদের পাতা জালে পা দিয়েছেন। লালবাজারে সাইবার ক্রাইম শাখায় এ বিষয়ে অভিযোগও জানিয়েছেন সৌরভ। বিদেশের নম্বর থেকে হুমকি দিয়ে ফোন আসছে বলে অভিযোগ করেন তিনি। এ ছাড়া ভুয়া লোন নেওয়া হয়েছে বলেও সৌরভকে প্রতারকরা হুমকি দিচ্ছে বলে পুলিশকে জানিয়েছেন তিনি।

সূত্রের খবর অনুসারে, সৌরভ বন্দ্যোপাধ্যায় লালবাজারে সাইবার ক্রাইমের কাছে অভিযোগ করে বলেন, কয়েক দিন ধরেই তার কাছে বেশ কিছু বিদেশি নম্বর থেকে ফোন আসছে। বলা হচ্ছে, তিনি একটি লোন নিয়েছেন। অবিলম্বে সেই লোন ফেরত দিতে হবে। আর লোন শোধ করতে না চাইলে অভিনেতার ‘নোংরা ছবি’ পরিচিতদের পাঠানোর হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। বলা হয়েছে, অভিনেতার ফোনে যাদের যাদের নম্বর আছে, তাদের কাছে ‘নোংরা ছবি’ পাঠানো হবে এবং অভিনেতার ফোন থেকেই সেই সব ছবি যাবে। কারণ তার ফোন ‘হ্যাক’ করা হয়েছে।

Advertisements

ঘটনার জেরে স্বভাবতই আতঙ্কিত সৌরভ। তিনি কয়েক দিন শুটিংয়েও যেতে পারছেন না। বিষয়টি নিয়ে ফেসবুকেও একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা। ইতিমধ্যে তাকে এ বিষয়ে সাহায্যের আশ্বাস দিয়েছে কলকাতা পুলিশ। মোবাইল নম্বরগুলো খতিয়ে দেখে অপরাধীদের খোঁজ চালানো হচ্ছে।

সৌরভ জানিয়েছেন, ‘দুই দিন আগে হোয়াটসঅ্যাপে একটি নম্বর থেকে ফোন আসে। যদিও সেটি আমি ধরিনি। এরপর ওই একই নম্বর থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানানো হয়, আমার সাড়ে তিন হাজার টাকা লোন আছে। ওটা মিটিয়ে দিতে হবে। না দিলে হুমকি দিতে শুরু করে। যদিও এতে আমি ভয় পাইনি। তবে পরে ওরা আমার ফোনের কন্টাক্ট লিস্টের ছবি মেসেজ করে পাঠায়। কিভাবে সেই ছবি পেল, তা ভেবে আতঙ্কিত হয়ে পড়ি। এর পরই থানায় গিয়ে অভিযোগ জানিয়েছি।’

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/ds28
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন