English

30 C
Dhaka
সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬
- Advertisement -

‘প্রেমিকের’ সঙ্গে ইতালিতে মালাইকা, ছবি ভাইরাল

- Advertisements -

নাসিম রুমি: ভারতের হিন্দি সিনেমার অভিনেত্রী ও মডেল মালাইকা অরোরার ভালোবাসা দিবসের সপ্তাহটি কেটেছে নতুনভাবে। বিদেশের মাটিতে হীরা ব্যবসায়ী হর্ষ মেহতার সঙ্গে তার ঘুরে বেড়ানোর ছবি ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়।

মালাইকা তার কথিত প্রেমিক হর্ষ মেহতার সঙ্গে ইতালির রাজধানী রোমে ছুটি কাটাতে যান। রোমের বিখ্যাত ট্রেভি ফাউন্টেনের সামনে দাঁড়িয়ে দুইজনকে ছবি তুলতে দেখা গেছে।

ছবিতে দেখা যায়, মালাইকার পরনে ছিল ওভারসাইজড কালো ট্রেঞ্চ কোট। হালকা সাজ ও চুলগুলো খোঁপা করা। অন্যদিকে ধূসর জ্যাকেটে দেখা গেছে হর্ষকে।

৩৩ বছর বয়সী হর্ষের সঙ্গে মালাইকার সম্পর্কের গুঞ্জন প্রায়ই শোনা যায়। এর আগেও তাদের তাদের একসঙ্গে দেখা গেছে।

গত বছরের ২৯ অক্টোবর মুম্বাইয়ে গায়ক এনরিক ইগলেসিয়াসের কনসার্টে মালাইকার সঙ্গে হর্ষ মেহতাকে দেখা গেছে। অনুষ্ঠানজুড়ে তাদের কথোপকথন নজর কাড়ে সবার।

এরপর নভেম্বরের শেষ দিকে মুম্বাই বিমানবন্দরেও মালাইকার সঙ্গে হর্ষকে দেখা যায়। যদিও তারা একসঙ্গে হাঁটেননি, হর্ষও মাস্ক দিয়ে নিজেকে আড়াল করে রাখেন, তবুও পাপারাজ্জিদের ক্যামেরায় তাদের উপস্থিতি ধরা পড়ে।

এবারও ইতালিতে ভক্তের তোলা এক ছবিতে তাদের একসঙ্গে দেখা যাওয়ার ঘটনায় প্রেমের গুঞ্জন নতুন করে জোরদার হয়েছে।

চলতি বছরে একটি অনুষ্ঠানে হাজির হয়ে মালাইকা অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর তার বর্তমান অবস্থা এবং প্রাক্তন প্রেমিককে নিয়ে কথা বলেছিলেন।

সেসময় মালাইকা বলেছিলেন, “আসলে অনেকে অনেক কথাই তো বলে। আর আমি যখনই আমার পুরনো বন্ধু থেকে কোনও সমকামী পুরুষ অথবা বিবাহিত পুরুষ, যার সঙ্গেই বের হই না কেন, আমার সঙ্গে তার নাম জুড়ে দেওয়া হয়। নিত্যনতুন নাম শুনে আমার মা প্রশ্ন করে, নতুন ব্যক্তিটি কে? আমরা এখন এগুলো নিয়ে হাসাহাসি করি আবার বিরক্তও হই।”

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8ujn
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন