প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

- Advertisements -

পাকিস্তানের শোবিজ অঙ্গনে ফের তোলপাড়। প্রেম, বিচ্ছেদ আর গোপন বিয়ের জল্পনায় ঘেরা সজল আলি ও হামজা সোহেলকে নিয়ে নতুন মোড় নিয়েছে আলোচনার ঝড়। বিচ্ছেদের গুঞ্জনে যখন ভক্তদের হৃদয় ভেঙে গিয়েছিল, ঠিক তখনই সামনে এলো চমকপ্রদ তথ্য সম্পর্কে কোনো ভাঙন নয়, বরং খুব শিগগিরই শোনা যেতে পারে তাদের বিয়ের সুখবর। ফলে বিনোদন দুনিয়ায় এখন একটাই প্রশ্ন,কবে বাজবে সাজাল-হামজার বিয়ের সানাই?

পাকিস্তানের বিশ্বস্ত বিনোদন প্রতিবেদক ও ভেতরের খবর রাখা এজাজ ওয়ারিসের বরাত দিয়ে জানা গেছে, এই তারকা জুটির সম্পর্ক এখনো বেশ মজবুত রয়েছে এবং তাদের বিয়ের পরিকল্পনা যথানিয়মেই এগিয়ে চলছে। এমনকি ভক্তদের প্রত্যাশার চেয়েও অনেক দ্রুত এই সুখবর আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

Advertisements

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় এজাজ ওয়ারিস বলেন, ‘এই দুজনের ব্রেকআপ হয়েছে বলে আমার মনে হয় না। আমার বিশ্বস্ত সূত্ররা যা জানাচ্ছে, তা হলো বিয়ে এখনো হওয়ার পথেই আছে। আর এই ব্রেকআপের খবরগুলো শুধুই গুজব ও মিথ্যা বলেই আমার মনে হচ্ছে।’

‘গুজবের ক্ষেত্রে আসলে কী হয় জানেন? একটা পেজ খবর বানায়, আর বাকি পেজগুলো সেটা কপি করে নেয়। আমার কাছে যতক্ষণ পর্যন্ত ব্রেকআপের কোনো নির্ভরযোগ্য তথ্য না আসবে, ততক্ষণ আমি কেন আগ বাড়িয়ে তা ঘোষণা করতে যাব?’

বিচ্ছেদের খবরকে সম্পূর্ণ ভুয়া দাবি করে সজল-হামজার বিয়ের ব্যাপারে তিনি আরও বলেন, ‘যেকোনো সময় সাজাল ও হামজার বিয়ের ঘোষণা আসতে পারে। আমার কাছে কোনো ব্রেকআপের খবর নেই। এখন এর মধ্যে যদি কিছু হয়েও থাকে, তবে সেটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি এখন পর্যন্ত এমন কোনো খবর পাইনি। যদি কখনো পাই, তবে আপনাদের জানিয়ে দেব। কারণ সত্যি বলতে, আমি তাদের প্রাইভেসিতে হস্তক্ষেপ করা পছন্দ করি না। ওদের একসঙ্গে নিজেদের সংসার গড়তে দিন।’

Advertisements

উল্লেখ্য, ২০২০ সালের মার্চে আহাদ রেজা মীরের সাথে সজল আলি বিবাহ বন্ধনে আবদ্ব হোন। তবে ব্যক্তিগত জীবনে তাদের সেই সম্পর্ক স্থায়ী হয়নি। ২০২২ সালে এই দুই তারকা বিচ্ছেদের পথে হাঁটেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/dk9w
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন