ফের একসঙ্গে শাহরুখ-রণবীর

- Advertisements -

নাসিম রুমি: বলিউডে নতুন গুঞ্জন—শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘কিং’-এ বিশেষ ভূমিকায় দেখা যেতে পারে রণবীর সিংকে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে শাহরুখ খানের জায়গায় রণবীর সিংকে নেওয়ার ঘোষণার পর থেকেই দুই তারকাকে নিয়ে নানা আলোচনা চলছে। এর মধ্যেই নতুন করে শোনা যাচ্ছে, ‘কিং’ ছবিতে ক্যামিও বা বিশেষ চরিত্রে থাকতে পারেন রণবীর।

সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ফ্যান পেজের দাবি, আন্তর্জাতিক শুটিং সূচিতে প্রায় দুই সপ্তাহ আগে একটি বিশেষ দৃশ্যের শুটিং করেছেন রণবীর। এমনকি তাকে সিনেমার সেটেও দেখা গেছে।

Advertisements

প্রথমে ধারণা করা হয়েছিল, স্ত্রী দীপিকা পাড়ুকোন ও মেয়ে দুয়াকে নিয়ে ব্যক্তিগতভাবেই সেটে গিয়েছিলেন রণবীর। তবে পরে তার ক্রু সদস্যদের সঙ্গে ছবি ভাইরাল হলে জল্পনা আরো বাড়ে।

কিছু ফ্যান থিওরি বলছে, রণবীরের চরিত্রটি শুধু ছোট ক্যামিও নয়, গল্পের গুরুত্বপূর্ণ অংশও হতে পারে। গুঞ্জন রয়েছে, তিনি এমন এক রহস্যময় চরিত্রে অভিনয় করবেন, যেটি বিপদের মধ্যে পথ দেখাবেন সুহানা খানের চরিত্রকে।

Advertisements

যদি খবরটি সত্যি হয়, তাহলে এটি হবে শাহরুখ খানের সন্তানদের সঙ্গে রণবীরের দ্বিতীয় কাজ। এর আগে আরিয়ান খানের ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এও তাকে দেখা গেছে।

অ্যাকশনধর্মী সিনেমা ‘কিং’-এ শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, সুহানা খান, অভিষেক বচ্চন ও রানি মুখার্জিকে দেখা যাবে বলে জানা গেছে। সিনেমাটি শাহরুখের পরবর্তী বড় প্রজেক্ট হিসেবেও ধরা হচ্ছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/7im0
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন