বলিউডে পা রাখছেন মধুমিতা

- Advertisements -

নাসিম রুমি: টালিউডে ইতোমধ্যেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন মধুমিতা সরকার। তবে নতুন খবর হল টালিউডের গন্ডি পেরিয়ে এবার বলিউডে পা রাখছেন মধুমিতা। পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রির দিকেও নজর রাখছেন এ অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, বলিউডের একটি সিনেমার জন্য মনোনীত হয়েছেন মধুমিতা। ইতোমধ্যে সিনেমাটির জন্য অডিশন পর্ব শেষ। এবার প্রস্তুতির পালা শুরু। মুম্বাইতে গিয়ে সিনেমাটির জন্য ওয়ার্কশপ করার পাশাপাশি ভাষার প্রশিক্ষণও নেবেন তিনি।

Advertisements

এ প্রসঙ্গে মধুমিতা বলেন, আগে থেকেই বলিউডে কাজ করার ইচ্ছে ছিল আমার। কিন্তু কখনও নিজে থেকে মুম্বাইতে গিয়ে কাজের চেষ্টা করিনি। আমার সিনেমা ‘চিনি’-এর একটি রিল ভাইরাল হয়েছিল। মূলত সেটাই পরিচালক দেখে আমার সঙ্গে যোগাযোগ করেন।

Advertisements

অভিনেত্রী আরও বলেন, অন্য ভাষায় কাজ করা অবশ্যই একটা চ্যালেঞ্জের ব্যাপার। আর আমি বর্তমানে ক্যারিয়ারের যে পর্যায়ে দাঁড়িয়ে আছি তাতে এই চ্যালেঞ্জ আমার ভালো লেগেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1erq
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন