English

28 C
Dhaka
শনিবার, মার্চ ৭, ২০২৬
- Advertisement -

বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য গোবিন্দর

- Advertisements -

নাসিম রুমি: বলিউড অভিনেতা গোবিন্দ দীর্ঘদিন ধরেই রুপালি পর্দা থেকে দূরে আছেন। মাঝে মধ্যে রিয়েলিটি শো কিংবা বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে দেখা গেলেও নতুন কোনো সিনেমায় তাকে দেখা যায়নি। তবে অভিনয়ে না থাকলেও ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই আলোচনায় উঠে আসেন তিনি। তার স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। যদিও পরে তাদের আইনজীবী জানান, কয়েক মাস আগে বিবাহবিচ্ছেদের আবেদন করা হলেও এখন আবার দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে।

নব্বইয়ের দশকে একের পর এক ব্যবসাসফল সিনেমার মাধ্যমে বলিউডের অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত হয়েছিলেন গোবিন্দ। ‘রাজা বাবু’, ‘কুলি নম্বর ওয়ান’, ‘পার্টনার’, ‘ভাগম ভাগ’ এবং ‘বড়ে মিঞা ছোটে মিঞা’সহ তার অভিনীত বহু সিনেমা আজও দর্শকদের কাছে সমান জনপ্রিয়। তবে ২০০০ সালের পর থেকে ধীরে ধীরে কমতে থাকে তার সেই জৌলুস। বড়পর্দায় তাকে শেষবার দেখা গেছে ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘রঙ্গিলা রাজা’ সিনেমায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের অন্দরমহল নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন এ অভিনেতা। সেই সঙ্গে উল্টো প্রশ্ন তোলেন গোবিন্দ— বলিউডে আদৌ কি এমন কোনো তারকা আছেন যার নাম একেবারেই বিতর্কমুক্ত?

তিনি বলেন, এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে প্রায় প্রত্যেককেই কোনো না কোনো সময় সমালোচনা কিংবা বদনামের মুখে পড়তে হয়। এই লাইনে কার নামটাই বা পুরোপুরি পরিষ্কার?

গোবিন্দ বলেন, কেউ যদি একেবারে বিতর্কহীন থাকেন, তাহলে উল্টো সন্দেহই হয়। অনেক সময় মানুষ কাউকে খুব বেশি ভালোবাসে বলেই তাকে নিয়ে ভয় বা দূরত্ব তৈরি হয়। কেউ সময়মতো শুটিংয়ে আসে, ভালো মানুষ— এসব কারণে সম্মান পায় ঠিকই, কিন্তু তবু একসময় না একসময় তার নাম নিয়েও আলোচনা উঠবেই।

অভিনেতা বলেন, এই ইন্ডাস্ট্রির ইতিহাসে এমন অনেক বড় তারকাও আছেন, যাদের ক্যারিয়ারের কোনো না কোনো সময়ে বিতর্ক বা সমালোচনার মুখে পড়তে হয়েছে।

উদাহরণস্বরূপ অমিতাভ বচ্চনের নাম উল্লেখ করে তিনি বলেন, একসময় ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় ও পরিপূর্ণ অভিনেতা হিসেবে পরিচিতি থাকলেও একটা সময় দীর্ঘদিন কাজের বাইরে থাকতে হয়েছিল তাকে।

একইভাবে তিনি স্মরণ করেন একসময়ের সুপারস্টার রাজেশ খান্নাকেও। গোবিন্দ বলেন, ক্যারিয়ারের মাঝামাঝি সময়েই তাকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে। অনেকে বলতে শুরু করেছিলেন, তিনি আর আগের মতো নেই, তার অভিনয় ও উপস্থিতি নাকি বদলে গেছে।

শুধু অতীতের তারকারাই নন, বর্তমান প্রজন্মের অভিনেতাদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে বলে মনে করেন গোবিন্দ। আমির খানের নাম উল্লেখ করে এ অভিনেতা বলেন, একসময় আমিরের বিরুদ্ধেও নানা অভিযোগ ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই একই মানুষকে সবাই ‘পারফেকশনিস্ট’ বলে সম্মান জানাতে শুরু করেছে।

গোবিন্দ বলেন, বলিউডে বিতর্ক বা বদনাম অনেক সময়ই ক্যারিয়ারের স্বাভাবিক অংশ। তিনি বলেন, কখনো কখনো বিষয়গুলো সীমা ছাড়িয়ে যায়। কিন্তু এই ইন্ডাস্ট্রিতে প্রায় সবাইকে কোনো না কোনো সময় ঠেলে সরিয়ে দেওয়া হয় বা খারাপ নাম দেওয়া হয়। আসল বিষয় হলো— সেই পরিস্থিতি থেকে কে কীভাবে ফিরে আসে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2vkc
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন