English

31.4 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬
- Advertisement -

বাফটা অ্যাওয়ার্ডস : এবার সেরার শিরোপা জিতলেন কারা?

- Advertisements -

লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে এক সন্ধ্যায় এমন এমন কিছু সিনেমা এবং অভিনেতা-অভিনেত্রীদের নাম শোনা গেল যা এক আসরকে করে তোলে আলো ঝলমলে। আসরটি ৭৯তম ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) পুরস্কার প্রদান অনুষ্ঠান।

‘দ্য গার্ডিয়ান’ লিখেছে আসরে সবচেয়ে বেশি ছয়টি পুরস্কার জিতে সব আলো নিজের দিকে নিয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা সহ-অভিনেতা, সেরা চিত্রগ্রহণ, সেরা সম্পাদনা ও সেরা রূপান্তরিত চিত্রনাট্য শাখায় পুরস্কার জিতেছে পল টমাস অ্যান্ডারসনের এই সিনেমা। আর সহ-অভিনেতা শাখায় এই সিনেমার জন্য পুরস্কার পেয়েছেন শন পেন; যা এই অভিনেতার কাছে একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

অস্কারে ১৬টি বিভাগে মনোনয়ন পেয়ে রেকর্ড গড়া আলোচিত সিনেমা ‘সিনার্স’ জিতেছে তিনটি পুরস্কার। রায়ান কুগলার পরিচালিত সিনেমাটি পেয়েছে সেরা মৌলিক চিত্রনাট্য, সহ-অভিনেত্রী ও মৌলিক সংগীতের পুরস্কার। এই পুরস্কার জয়ের মধ্য দিয়ে বাফটার ইতিহাসে মৌলিক চিত্রনাট্য বিভাগে প্রথম কৃষ্ণাঙ্গ বিজয়ী হিসেবে নাম লেখালেন কুগলার। সহ-অভিনেত্রী বিভাগে এই সিনেমার জন্য পুরস্কার পেয়েছেন উনমি মোসাকু, আর সংগীতের পুরস্কার ঘরে তুলেছেন লুডভিগ গোরানসন।

সেরা অভিনেতা বিভাগে প্রত্যাশা অনুযায়ী টিমোথি শ্যালামে বা লিওনার্ডো ডিক্যাপ্রিও ট্রফি জেতেননি। ‘আই সয়্যার’ সিনেমার জন্য সেরা অভিনেতা হয়েছেন রবার্ট অ্যারামায়ো। ‘হ্যামনেট’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জেসি বাকলি। একই সঙ্গে ‘হ্যামনেট’ সেরা ব্রিটিশ সিনেমার পুরস্কারও জিতে নিয়েছে।

অন্য ভাষার সেরা চলচ্চিত্র হয়েছে নরওয়ের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’। সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার পেয়েছে ‘মিস্টার নোবডি এগেইনস্ট পুতিন’। অ্যানিমেশন বিভাগে সেরা হয়েছে ‘জুটোপিয়া টু। ‘সেরা চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি ফিল্ম’ শাখায় সেরা হয়েছে ভারতের মণিপুরি ভাষার সিনেমা ‘বুং’।

গিয়ের্মো দেল তোরোর ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’ কারিগরি শাখায় পেয়েছে তিনটি পুরস্কার। প্রোডাকশন ডিজাইন, রূপসজ্জা এবং কস্টিউম ডিজাইনে সেরা হয়েছে সিনেমাটি। সেরা ভিজ্যুয়াল এফেক্টস শাখায় পুরস্কার জিতেছে জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’।

এবারের আসর সঞ্চালনা করেন অ্যালান কামিং। তার রসিকতায় হাসির রোল যেমন উঠেছে তেমনি শিল্পীদের বক্তব্যে উঠে এসেছে সময়ের রাজনৈতিক উত্তাপ। তারা কথা বলেছেন মতপ্রকাশের স্বাধীনতা ও বৈচিত্র্য নিয়ে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/gxnb
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন