বাবার অপমান, রেগে যা করলেন শাহরুখ পুত্র

- Advertisements -

নাসিম রুমি: বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। বাবা-ছেলের সম্পর্কটা বেশ দারুণ। অনেকেই শাহরুখের ‘ছায়া’ হিসেবেই দেখেন আরিয়ানকে।

বাবাকে খুব ভালোবাসেন আরিয়ান। তাই শাহরুখের কোনো অপমানও সহজে মেনে নিতে পারেন না তিনি। এমনকি বাবার সঙ্গে কেউ খারাপ আচারন করলেও তাকে শাস্তি দিতে চান এই তারকা পুত্র।

বাবাকে অপমান করেছেন বলে একবার নাকি এক মেয়েকে লাথি মেরেছিলেন আরিয়ান। খোদ শাহরুখই জানালেন ছেলের এমন এক পাগলামির ঘটনা।

Advertisements

এক সাক্ষাৎকারে এই অভিনেতা বলেন, ‘আরিয়ান আমার বিষয়ে অনেক বেশি পজেটিভ। সে আমাকে নিয়ে কোনো খারাপ কথা সহ্য করতে পারে না।’

ঘটনার কথা উল্লেখ করে শাহরুখ বলেন, ‘একবার এমন হয়েছিল, এক মেয়ে আরিয়ানকে বিরক্ত করছিল। আমাকে নিয়েও বিভিন্ন মন্তব্য করছিল। তবুও আমার ছেলে শান্ত ছিল। একপর্যায়ে মেয়েটি আমার নাম ধরে গালি দেয়, তবুও আরিয়ান জবাবে কিছু বলেননি।’

মেয়েটি কোনোভাবেই তাকে ক্ষেপাতে না পেরে এরপর বলে ফেলে, ‘শাহরুখকে দেখতে খারাপ লাগে। সে খুব মোটা।’ এটা শুনেই তাকে লাথি মেরে বসে আরিয়ান- বলেন শাহরুখ।

সেই ঘটনা মনে করেই হেসে ফেলেন অভিনেতা। আরিয়ান কেন এই কাজ করেছিলেন, সেই ব্যাখাও নাকি পরে বাবার কাছে দিয়েছিলেন তিনি।

Advertisements

আরিয়ানের ভাষ্য, তার কোনো দোষ ছিল না। বরং শাহরুখকে তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, ‘দোষটা তোমার বাবা। তোমাকে কেন মোটা লাগবে? তুমি না হিরো?

এর উত্তরেও শুধুই হেসেছেন শাহরুখ। তবে ছেলেকে এ ধরণের আচারন পরবর্তীতে না করারও পরামর্শ দিয়েছেন তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/41no
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন