বাবা হচ্ছেন রাজকুমার

- Advertisements -

নাসিম রুমি: সুখবর দিলেন বলিউডের তারকা দম্পত্তি রাজকুমার রাও ও পত্রলেখা। সোশাল মিডিয়ায় পোস্ট করে অনুরাগীদের জানিয়ে দিলেন খুব শিগগির তাদের জীবনে আসতে চলেছে নতুন সদস্য।

২০২১ সালের নভেম্বর মাসে ছিমছাম বিয়ের অনুষ্ঠানে পত্রলেখার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বলিউড অভিনেতা রাজকুমার। যার তিন বছর পর দুই থেকে তিন হচ্ছেন এই তারকা জুটি।সুখবর পেয়ে রাজকুমার ও পত্রলেখাকে শুভেচ্ছা জানিয়েছেন, নুসরাত বারুচা থেকে শুরু করে, শাহরুখ কাজল,ক্যাটরিনা,ভিকি কৌসল, হুমা কুরেশি, জয় সোনি, সোনাক্ষী সিনহা, নেহা ধুপিয়া, ফারাহ খান, কিয়ারা আদভানি, দেব ঋদ্ধিমা কাপুর সাহানি, তাহিরা কাশ্যপ, বরুণ ধাওয়ান, সোনম কাপুর, পুলকিত সম্রাট, ফারহান আখতারের মতো বলিউডের তারকারা।

Advertisements

তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে ফারাহ খানের পোস্ট। তিনি লিখেছেন, ‘অবশেষে এই খবর প্রকাশ্যে এল। আমারও এতদিন চেপে রাখতে যথেষ্ট কষ্ট হচ্ছিল। দু’জনকেই অভিনন্দন।’

২০১৪ সালে ‘সিটি লাইট’ ছবিতে জুটি বেঁধেছিলেন রাজকুমার ও পত্রলেখা। সেই ছবির শুটিং ফ্লোর থেকেই শুরু রাজ ও পত্রলেখার প্রেম কাহিনি। তবে প্রেম বাড়লেও, সংসার শুরু করার ক্ষেত্রে দুজনেই নিয়েছিলেন যথেষ্ট সময়। এমনকি সবার থেকে গোপনও রেখেছিলেন তাদের সম্পর্কের কথা।

Advertisements

বহু আগে এক সাক্ষাৎকারে পত্রলেখা জানিয়েছিলেন, আলাপের আগে স্ক্রিনে রাজকুমারের অভিনয় দেখে মুগ্ধ হয়ে ছিলাম। তবে এক বিজ্ঞাপনে রাজকুমারকে দেখে মনে হয়েছিল, রাজই আমার স্বপ্নের পুরুষ। সেদিন থেকেই রাজকুমারকে ভাল লাগা শুরু।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/zwna
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন