বাসায় ফিরেছেন সাবিলা নূর

- Advertisements -

নাসিম রুমি: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ছোট অভিনেত্রী সাবিলা নূর। মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয় তাকে।

তবে আগের চেয়ে সুস্থ তিনি। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বাসায় ফিরেছেন এই অভিনেত্রী।

Advertisements

বিষয়টি জানিয়েছেন সাবিলা নূরের মা মুশরাত জাহান করিম। তিনি বলেন, আগের চেয়ে সাবিলার শারীরিক অবস্থা অনেক ভালো।

তবে শারীরিক দুবর্লতা আছে। সবার দোয়ায় সে সুস্থ হয়ে উঠছে। আশা করছি, শিগগিরই সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। সকলের কাছে দোয়া চাই।

সাবিলা নূরের স্বামী নেহাল তাহের বলেন, সাবিলার জ্বর এখন অনেক কম। চিকিৎসকরা বলেছেন, রক্ত পরীক্ষায় ডেঙ্গুর লক্ষণ থাকায় সাবিলাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। চিকিৎসকরা ওর নিয়মিত খোঁজ নিয়েছেন। সাবিলার অবস্থার উন্নতি হওয়ায় বাসায় আনা হয়েছে।

Advertisements

এর আগে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে অসুস্থতার বিষয়টি সাবিলা নূর তার ফ্যান পেজে পোস্ট দিয়ে জানান। হাতে ক্যানুলা লাগানো একটি ছবি প্রকাশ করে ভালোবাসার ইমোজি দিয়ে পোস্ট করেন। সেখানে অভিনেত্রী লিখেছিলেন, আমাকে কিছুক্ষণ তোমাদের হৃদয়ে রাখো। শেষে হ্যাশট্যাগে ‘ডেঙ্গু’ জুড়ে দেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/uiud
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন