বিজেপির জয়ে হঠাৎ শুভেচ্ছা জিতের

- Advertisements -

‘সোনার বাংলায় নতুন ভোর’—এই বার্তাকে সামনে রেখেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর শুরু হয়েছে নতুন আলোচনা। একুশের নির্বাচনে ব্যর্থ হলেও, ছাব্বিশে এসে বাংলায় সরকার গঠনের স্বপ্ন পূরণ করেছে বিজেপি।

দীর্ঘ ১৫ বছরের শাসন শেষে ক্ষমতা হারিয়েছে তৃণমূল কংগ্রেস। এই পরিবর্তনে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি টালিউডেও দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া।

কেউ নতুন সরকারকে স্বাগত জানাচ্ছেন, আবার কেউ শিল্প ও সংস্কৃতির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। অনেকেই বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ উগরে দিয়েছেন। আবার কেউ কেউ বিজেপির জয়ে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়াও জানিয়েছেন সামাজিক মাধ্যমে।

এই আবহে অভিনেতা জিৎ বিজেপির জয়ে প্রকাশ্যে শুভেচ্ছা জানিয়েছেন। টালিউডের ‘বস’ নামে পরিচিত এই অভিনেতাকে কখনোই রাজনীতি নিয়ে কিছু বলতে শোনা যায়নি, কিন্তু এবার বাংলায় ‘পদ্ম ফোটা’য় হঠাৎই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কোনো কিছুর সাতে পাঁচে না থাকা সুপারস্টার জিত বরাবরই রাজনৈতিক মঞ্চ থেকে দূরত্ব বজায় রেখেছেন। কোনও দলীয় প্রচার বা সভায় তাঁকে দেখা যায়নি, বরং নিজের কাজ ও ব্যক্তিগত পরিসরেই সীমাবদ্ধ থেকেছেন তিনি।

Advertisements

ফেসবুক পেজের এক পোস্টে বিজেপির জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জিৎ লিখেন, ‘বাংলার জন্য এটি এক ঐতিহাসিক মুহূর্ত। এই জয়ের জন্য অভিনন্দন। আশা করি, এই পরিবর্তন রাজ্যের উন্নয়ন ও অগ্রগতির নতুন পথ খুলে দেবে।’

অন্যদিকে, অভিনেত্রী মৈত্রয়ী মিত্র সতর্কতার সুরে বলেন, ‘যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ। না এমনি মনে পড়ে গেল প্রবাদটা। জনগণ ঘর পোড়া গরু কিনা সিঁদুরে মেঘ দেখলে ডরায়।’

এদিকে অভিনেত্রী-সঞ্চালক সুদীপা চট্টোপাধ্যায় শান্তির আহ্বান জানিয়ে বলেন, ‘সোনার বাংলায় নতুন ভোর’ থেকে প্রতিটি সকাল যেন শান্তিপূর্ণ থাকে। কোনও প্ররোচনায় পা না দেওয়ার অনুরোধ করেছেন তিনি।

অভিনেতা-সঙ্গীতশিল্পী সাহেব চট্টোপাধ্যায় অতীত স্মৃতির প্রসঙ্গ তুলে বলেন, ‘গদিতে যাঁরাই আসুন, বাংলার যেন ভালো হয়।’

Advertisements

অন্যদিকে অভিনেত্রী মিমি চক্রবর্তী পানিহাটি থেকে জয়ী প্রার্থী রত্না দেবনাথকে শুভেচ্ছা জানিয়ে বলেন, কোনও জয়ই সন্তানের মৃত্যুজনিত শোক ভুলিয়ে দিতে পারে না।

সব মিলিয়ে রাজনৈতিক পালাবদলের এই প্রেক্ষাপটে টলিউডে যেমন উচ্ছ্বাস, তেমনই অনিশ্চয়তা ও উদ্বেগ—দুই-ই স্পষ্ট হয়ে উঠেছে। নতুন সরকারের হাত ধরে শিল্প-সংস্কৃতির ভবিষ্যৎ কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর সবার।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/w9i7
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন