English

31 C
Dhaka
শনিবার, মার্চ ১৪, ২০২৬
- Advertisement -

বিপ্লব সাহা কণ্ঠে কাজী নজরুল ইসলামের চার গজল

- Advertisements -
দেশের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ও বিশ্বরঙ-এর কর্ণধার বিপ্লব সাহা বহুমুখী প্রতিভার অধিকারী। যিনি শখের বশে নিয়মিত গান গেয়ে প্রশংসিত হচ্ছেন। তিনি কোনাল, দিনাত জাহান মুন্নি, আঁখি আলমগীর, ঐশীসহ অনেক জনপ্রিয় শিল্পীর সঙ্গে গান গেয়েছেন। বিভিন্ন উৎসবেও প্রকাশ হয় তার মৌলিক ও পুরনো দিনের বিভিন্ন গান।
সেই ধারাবাহিকতায় এবার চারটি জনপ্রিয় নাতে রাসুল কণ্ঠে তুলেছেন বিপ্লব সাহা। যার সবকটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা-সুরের। এগুলো হচ্ছে- ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’, ‘ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ’, ‘এই সুন্দর ফুল, সুন্দর ফল’ ও ‘আল্লাহকে যে পাইতে চায়’।

জানা গেছে, নাতে রাসুলগুলো আলাদা আলদাভাবে প্রকাশ হচ্ছে না।

এগুলো মিলিয়ে একটি ম্যাশআপ করা হয়েছে। অর্থাৎ চারটি নাতে রাসুলের অংশ বিশেষ শোনা যাবে একসঙ্গে। এগুলোর কম্পোজিশন করেছেন রাজন সাহা। এর আগেও বিপ্লব সাহার বেশ কিছু গান কম্পোজিশন করেছেন তিনি।
বিপ্লব সাহা বলেন, ‘আমি মূলত সখের বশে গান করি। বিভিন্ন উৎসব উপলক্ষে গাইবার চেষ্টা করি, এছাড়া বিভিন্ন পুরনো গান কাভার করি। এবারের কাজ অনেক দিনের অনেক প্রিয়জনের, অভিযোগ থেকেও মুক্তি বলতে পারি। কারণ প্রতি পূজায় আমার গাওয়া গান মুক্তি পায়। অনেকের অভিযোগ কেন ঈদে গান আসে না।
প্রিয় ছোট ভাই, সুরকার রাজন সাহাকে বলা মাত্রই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। অবশেষে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের তুমুল জনপ্রিয় চারটি নাতে সংকোচ কাটিয়ে গেয়েই ফেললাম। সবার কাছে দোয়া চাই, যাতে সামনে আরও এ ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত হতে পারি।’
তিনি আরও বলেন, ‘চারটি নাতে রাসুলের ম্যাশআপটি কয়েকদিনের মধ্যেই ভিডিও আকারে প্রকাশ পাবে। আশা করি সবার ভালো লাগবে।’
The short URL of the present article is: https://www.nirapadnews.com/8dbd
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন