English

26 C
Dhaka
রবিবার, মার্চ ১, ২০২৬
- Advertisement -

বিয়ের আগেই বিচ্ছেদ নুসরাত ফারিয়ার

- Advertisements -

নাসিম রুমি: বেশ আয়োজন করেই বাগদান করেছিলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া। ২০২০ সালের মার্চে রনি রিয়াদ রশিদের সঙ্গে বাগদান সম্পন্ন হয় তার। তখন জানা গিয়েছিল, দীর্ঘ সাত বছর রনির সঙ্গে প্রেম করেছেন ফারিয়া।

এরপর পারিবারিকভাবে বাগদান সেরেছিলেন তারা। রনি একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা।

কথা ছিল, ওই বছরের ডিসেম্বর বিয়ে করবেন তারা।

কিন্তু দেখতে দেখতে আড়াই বছর কেটে গেছে। সেই বিয়ে আর হয়নি। আর হবেও না।বিচ্ছেদের ভয়ে বাগদান থেকেই বিয়ের পর্ব শেষ করেছেন ফারিয়া।

অভিনেত্রী নিজেই গণমাধ্যমে জানিয়েছেন এই তথ্য। সংবাদমাধ্যমকে ফারিয়া বলেন, ‘বিয়েটা আর হচ্ছে না। আমরা আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি। আলাদা হলেও রনির সঙ্গে আমার সবসময়ই যোগাযোগ আছে, সারা জীবনই বন্ধুর মতো সম্পর্ক থাকব আমরা।’

আপাতত মন দিয়ে ক্যারিয়ার এগিয়ে নিয়ে যেতে চান নুসরাত ফারিয়া। তাই পারিবারিক চাপ থাকলেও বিয়ে থেকে নিজেকে দূরে রেখেছেন তিনি।

সম্প্রতি কলকাতায় ‘বিবাহ অভিযান ২’ সিনেমার কাজ করছেন নুসরাত ফারিয়া।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2cyz
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

বগুড়া শহরে ব্যবসায়ী খুন

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন