English

30.4 C
Dhaka
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
- Advertisement -

বিয়ের আগে রাশমিকা মান্দানার সাবেক প্রেমিকের মন্তব্য ভাইরাল

- Advertisements -

নাসিম রুমি: দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার বিয়ে নিয়ে আর কোনো লুকোচুরি নয়। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সাতপাকে বাঁধা পড়ছেন এ তারকা জুটি। উদয়পুরের একটি হেরিটেজ প্যালেসে বিয়ে করবেন তারা। সব প্রস্তুতি শেষ, চলছে বিয়ের ধুমধাম আয়োজন।

তবে এই মাহেন্দ্রক্ষণের আগেই সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন অভিনেত্রী রাশমিকা মান্দানার সাবেক বাগদত্তা ও কন্নড় অভিনেতা রক্ষিত শেঠি। রাশমিকার সঙ্গে বিচ্ছেদ ও তার ক্যারিয়ার নিয়ে পুরোনো একটি সাক্ষাৎকার নতুন করে ভাইরাল হয়েছে।

এর আগে ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ সিনেমার সেটে রাশমিকা মান্দানা ও রক্ষিত শেঠির পরিচয় হয়। এটিই ছিল অভিনেত্রীর প্রথম সিনেমা। শুটিং চলাকালীন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং ২০১৭ সালে তারা বাগদান সম্পন্ন করেন। তবে এক বছরের মাথায় ২০১৮ সালে সেই সম্পর্কে ইতি টানেন এ জুটি।

মূলত ক্যারিয়ারের প্রতি অভিনেত্রীর অতি মনোনিবেশ এবং ব্যক্তিগত মতপার্থক্যের কারণেই এ বিচ্ছেদ বলে সেই সময় গুঞ্জন উঠেছিল। পরে ২০২৩ সালে দেওয়া এক সাক্ষাৎকারে রাশমিকা মান্দানা প্রসঙ্গে রক্ষিত শেঠি বলেছিলেন— আমাদের মধ্যে আজও যোগাযোগ রয়েছে। বিনোদন জগতে রাশমিকার অনেক বড় স্বপ্ন রয়েছে এবং সে সেই স্বপ্নের পেছনেই ছুটছে। স্বপ্নপূরণ করাই তার একমাত্র লক্ষ্য। আমাদের উচিত তাকে সমর্থন করা। বিচ্ছেদের পর রাশমিকা নীরব থাকলেও রক্ষিত শেঠির এই ইতিবাচক মন্তব্যটি বর্তমান বিয়ের আবহে নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনা হচ্ছে।

এদিকে জীবনের নতুন অধ্যায় শুরু করতে একদম প্রস্তুত বিজয়-রাশমিকা জুটি। অনুষ্ঠানের আগে রোববার (২২ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি যৌথ বিবৃতির মাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস শেয়ার করেন এ প্রেমিক যুগল। সেখানে তাদের বিয়ের খবরে সিলমোহর দিয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/xu90
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন