English

20 C
Dhaka
বুধবার, মার্চ ৪, ২০২৬
- Advertisement -

বিয়ের বিষয়ে মুখ খুললেন লামিমা

- Advertisements -

নাসিম রুমি: ব্যাচেলর পয়েন্ট দিয়ে বেশ আলোচনায় চলে এসেছেন লামিমা লাম। এই ধারাবাহিকের নতুন পর্বের জন্য অপেক্ষা করছেন ভক্তরা। তবে ব্যাচেলর পয়েন্ট- ধারাবাহিকের অভিনয়শিল্পীরা ভিন্ন ভিন্ন নাটকেও নিজেদের সরব উপস্থিতি জানান দেন।

কাজল আরেফিন অমির হাত ধরেই একে একে বিভিন্ন সিরিজে কাজ শুরু করেন লামিমা লাম। তবে এখন শুধু অমিই নন, অন্যান্য নির্মাতাদের কাছ থেকেও ডাক পান অভিনেত্রী। সম্প্রতিই নির্মাতা জিন্নাহ’র ‘টাকার মেশিন’ নামে একটি ওয়েব ফিল্মের কাজ শেষ করেছেন তিনি।

তবে লামিমার কাজের পাশাপাশি অনুরাগীদের আগ্রহ রয়েছে তার ব্যক্তিজীবনের প্রতিও। অনেকে জানতে চান লামিমা কি সিংগেল? কিংবা বিবাহিত?

বিষয়টি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর দিয়েছেন লামিমা লাম। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে লামিমাকে বলতে শোনা যায়, ‘এখন আমি সব জায়গায় এই প্রশ্ন পাই!’

লামিমা জানালেন, তিনি ইনস্টাগ্রামে ‘আস্ক মি এ কোয়েশচন’ পোস্ট করলে অর্ধেক প্রশ্নই আসে তার বিয়ে নিয়ে! অর্থাৎ তার অনুরাগীরা জানতেই চান, আসলেই কবে বিয়ে করছেন লামিমা।

সে প্রশ্ন লামিমাকে আবার করা হলে অভিনেত্রী বলেন, ‘এটার উত্তর দেওয়া যাবে না। কারণ আমি নিজেই জানি না। আসলে আল্লাহ আমার কপালে যেদিন বিয়ে রেখেছেন, ওইদিনই হবে।’

অল্প কয়েক বছরের ক্যারিয়ারে কাধিক নাটক ও ওয়েব ফিল্মে কাজ করেছেন লামিমা লাম। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘ঠাণ্ডা’, ‘আমাদের ডিভোর্স’, ‘এক্স যখন নার্স’ ‘গুড বাজ’, ‘লতা অডিও’ ইত্যাদি। এছাড়া ‘অসময়’, ‘হোটেল রিল্যাক্স’, ‘ফিমেল ২’, ‘দই’সহ কিছু ওটিটি কনটেন্টে অভিনয় করেছেন তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/kzi7
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন