বিয়ে করলেন নায়িকা শাকিবা

- Advertisements -

নাসিম রুমি: ঢালিউডের এক সময়ের পরিচিত চিত্রনায়িকা শাকিবা তিনি নায়ক মান্না ও শাকিব খানের মতো জনপ্রিয় নায়কদের বিপরীতে কাজ করে পরিচিতি লাভ করেছিলেন। হঠাৎ হারিয়ে যাওয়া নায়িকার খবর সামনে এলো তার বিয়ের খবরে।

শাকিবা হঠাৎ করেই দীর্ঘদিন রুপালি পর্দা থেকে আড়ালে চলে যান। নিজের ব্যক্তিগত জীবন সরিয়ে নেন লাইট, ক্যামেরা, অ্যাকশনের জগত থেকে। এরপর তাকে আর নতুন কোনো কাজে দেখা যায়নি।

সম্প্রতি নতুন জীবনে পা দিয়েছেন শাকিবা। বিয়ে করেছেন অভিনেতা শেখ উজ্জ্বল হোসেনকে।

Advertisements

গত সোমবার (১৯ জানুয়ারি) তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়ের সাজে ছবি পোস্ট করেছেন শাকিবাও। সঙ্গে লিখেছেন ‘অপরিচিত বন্ধুর চেয়ে পরিচিত শত্রুকে বিয়ে করা শ্রেয়।’

বিয়ের খবরে শোবিজ অঙ্গনের অনেকেই শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।

Advertisements

২০০৫ সালে ‘ভণ্ড নেতা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন শাকিবা। তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘জীবনের গ্যারান্টি নাই’। এরপর তিনি প্রায় ৪০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেন।

অন্যদিকে শেখ উজ্জ্বল হোসেন একসময় ছোট পর্দায় নিয়মিত অভিনয় করলেও বর্তমানে তাকেও আর সেভাবে দেখা যায় না।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/xh8l
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন