শ্রীলেখা মিত্র কখনই কোনও বিষয়ে নিজের মতামত সুস্পষ্ট ভাবে তুলে ধরতে পিছপা হননি। কিছুদিন আগে অবসাদ থেকে ওজন বাড়ার সমস্যা, টলিউডের বর্তমান অবস্থা সহ একাধিক বিষয়ে নিজের মতামত জানিয়েছিলেন।
তাঁর ওজন বাড়ার নেপথ্যে আছে অবসাদ। হ্যাঁ, ঠিকই পড়লেন।
সম্প্রতি এই অভিনেত্রীকে আবার শরীর চর্চা করতে দেখা যাচ্ছে। সামাজিক মাধ্যমে শরীর চর্চার একাধিক ছবি ও ভিডিও পোস্ট করতে দেখা যাচ্ছে। সম্প্রতি একটি পোস্টে লিখেছেন, ভাঙবো তবু মচকাবোনা।
এই পোস্টে তাকে শরীর চর্চার বেশকিছু ছবি পোস্ট করতে দেখা গেছে। যেখানে বেশ কষ্টের কসরৎ রয়েছে। অর্থাৎ শ্রীলেখা হয়তো দৃঢ়ভাবে শপথ নিয়েছেন যেভাবে হোক নিজেকে ফিট করবেন। যেখোনো ঝড় আসুক তার মনোবল আর ভাঙা সম্ভব হবে না।
নেটিজেনরা শ্রীলেখার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। ঐ পোস্টে তারা অভিনেত্রীকে অনুপ্রেরণামূলক কথা বলেছেন।
