মাদক মামলায় দিয়ার মির্জার প্রাক্তন ম্যানেজার গ্রেপ্তার

- Advertisements -

মাদক মামলায় এবার অভিনেত্রী দিয়ার মির্জার প্রাক্তন ম্যানেজার রাহিলা ফার্নিচারওয়ালা-কে গ্রেফতার করল নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। গ্রেফতার করা হয়েছে রাহিলার বোন শায়িস্তাকেও। জানা যাচ্ছে, তাঁদের কাছ থেকে গাঁজা উদ্ধার করেছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো।

জিনিউজের মতে, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা ধরে উঠে আসে বলিউডে মাদক যোগের প্রসঙ্গ। যে মামলায় তদন্ত চালিয়ে যাচ্ছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। শনিবার মুম্বইয়ের বান্দ্রা এলাকায় তল্লাশি চালায় নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। দুই ভারতীয় ও দুই ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

Advertisements

তল্লাশি চালিয়ে যশবন্ত হাইটস নামে একটি বিল্ডিংয়ে বেশকিছু ক্যুরিয়ার বাজেয়াপ্ত করা হয়। যে ক্যুরিয়ারগুলি থেকে মোট ২০০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। ধৃত দুই ভারতীয় মধ্যে একজন রাহিলা ফার্নিচারওয়ালা এবং অপরজন তাঁর বোন শায়িস্তা ফার্নিচারওয়ালা।

Advertisements

এর আগে মাদক মামলায় সুশান্ত সিং রাজপুতের পরিচালক বন্ধু ঋষিকেশ পাওয়ারকে সমন পাঠিয়েছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। তবে তিনি এই মুহূর্তে নিখোঁজ। আপাতত তাঁর খোঁজ চালাচ্ছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/w8yz
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন