মাসুদ রানা হয়ে আসছেন অনন্ত জলিল

- Advertisements -

নাসিম রুমি: দেশ বরেণ্য লেখক প্রয়াত কাজী আনোয়ার হোসেনের ‘মাসুদ রানা’ সিরিজের ‘অপারেশন চিতা’ অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা, নাম ‘চিতা’। এমনটা জানিয়েছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। সিনেমাটির সংলাপ ও চিত্রনাট্য তৈরি করেছেন তিনি নিজেই।

এবার জানা গেল, সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ মাসুদ রানা হয়ে আসছেন চিত্রনায়ক অনন্ত জলিল। বরাবরের মতোই এই সিনেমাতেও অনন্তের সঙ্গে জুটি বাঁধছেন বর্ষা।

Advertisements

আজ বুধবার (৩১ জানুয়ারি) রাতে ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে ‘চিতা’র আনুষ্ঠানিক মহরত। মহরতের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সিনেমার প্রধান এই দুই অভিনয়শিল্পী। সিনেমাটি পরিচালনা করবেন কলকাতার নির্মাতা রাজীব বিশ্বাস।

মূলত মিয়ানমারের গল্পকে কেন্দ্র করে নির্মিত হবে সিনেমাটি। তবে বর্তমান পরিস্থিতিতে দেশটিতে শুটিং করা সম্ভব নয়। তাই শুটিংয়ের জন্য থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামকে বেছে নেওয়া হয়েছে।

Advertisements

আগামী মে থেকে শুরু হবে সিনেমার শুটিং। ৩০ টিরও বেশি দেশে বাংলা এবং ইংরেজি ভাষায় মুক্তি পাবে অনন্ত-বর্ষার ‘চিতা’।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ntph
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন