
বাংলাদেশ সাড়া ফেলার পর আগামী ২৭ অক্টোবর ভারতে মুক্তি পাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব: একটি জাতির রূপকার’। এ উপলক্ষে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এ উপলক্ষে বুধবার মুম্বাইয়ের ভারতের জাতীয় জাদুঘরে বাংলা এবং হিন্দি উভয় ভাষায় সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এতে হাজির হয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহ থেকে এ প্রজন্মের তারকা অদিতি রাও হায়দারিসহ অনেকে। এসেছেন ছবির সংগীত পরিচালক শান্তনু মৈত্র, অভিনেতা রজিত কাপুর, তুমুল জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল, গুণী অভিনেত্রী দিব্যা দত্ত, দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ সূর্যনারায়ণ প্রমুখ।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/urm5