English

25 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
- Advertisement -

মেয়েকে কেন নায়িকা হতে নিষেধ করেছিলেন নীনা

- Advertisements -

বলিউডের প্রচলিত সৌন্দর্য ও নায়িকার সংজ্ঞা একসময় কতটা কঠিন ছিল, তা নিয়ে খোলামেলা কথা বললেন বর্ষীয়ান অভিনেত্রী নীনা গুপ্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, এই বাস্তবতার কারণেই একসময় মেয়ে মাসাবা গুপ্তকে নায়িকা হওয়ার স্বপ্ন থেকে সরে আসতে বলেছিলেন তিনি।

আজ যেখানে মাসাবা গুপ্ত ভারতের অন্যতম প্রভাবশালী ফ্যাশন ডিজাইনার, সেখানে একসময় তার স্বপ্ন ছিল রুপালি পর্দার নায়িকা হওয়া। তবে সেই সময়ের হিন্দি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সীমাবদ্ধ সৌন্দর্য ধারণা মাথায় রেখেই মেয়েকে সৎ পরামর্শ দিয়েছিলেন নীনা।

নীনা গুপ্ত জানান, ছোটবেলায় মাসাবার অভিনয়ের আগ্রহ মূলত চারপাশের পরিবেশ থেকেই তৈরি হয়েছিল। তখন অভিনেত্রী হওয়াই অনেকের কাছে সবচেয়ে স্বাভাবিক স্বপ্ন বলে মনে হতো। তবে তিনি মেয়েকে স্পষ্ট করে বলেছিলেন-সেই সময়ের বলিউড নায়িকার যে নির্দিষ্ট চেহারা ও শরীরী কাঠামোর ধারণা ছিল, তাতে মাসাবা ‘প্রচলিত নায়িকা’-র ছাঁচে ঠিক মানানসই নন।

তবে মাসাবার স্বপ্ন একেবারে ভেঙে দেননি নীনা। অভিনয়ের প্রশিক্ষণ নেওয়া ও চরিত্রনির্ভর ভূমিকায় মন দেওয়ার পরামর্শ দেন তিনি, যেখানে বাহ্যিক সৌন্দর্যের চেয়ে অভিনয় দক্ষতার গুরুত্ব বেশি।

শেষ পর্যন্ত অভিনয়ের জগতে নিজের জায়গা খুঁজে নেন মাসাবা গুপ্ত। সেটিও একেবারে নিজের শর্তে। নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘মাসাবা মাসাবা’-তে  কাল্পনিক রূপে অভিনয় করেন তিনি। সিরিজটিতে তার অনস্ক্রিন মায়ের চরিত্রে ছিলেন নীনা গুপ্ত নিজেই।

মেয়ের অভিনয় দেখে বিস্মিত ও আবেগাপ্লুত হয়েছিলেন নীনা। পরে তিনি প্রকাশ্যে স্বীকার করেন, মাসাবার অভিনয় দক্ষতা তাকে চমকে দিয়েছে। এরপর মাসাবা অভিনয় করেছেন ‘মডার্ন লাভ: মুম্বাই’ সিরিজের একটি পর্বে এবং একটি গানের দৃশ্যে স্বল্প উপস্থিতিও ছিল তার।

বর্তমানে ফ্যাশন ও অভিনয় জগতেই নিজের মতো করে পথ চলছেন মাসাবা গুপ্ত।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2uv8
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন