English

17 C
Dhaka
শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
- Advertisement -

যেভাবে আহত হলেন প্রিয়াঙ্কা চোপড়া

- Advertisements -

প্রায় বছর দশেক আগে বলিউড ছেড়ে হলিউডে পাড়ি জমান ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তাছাড়াও যুক্তরাষ্ট্রে স্বামী নিক জোনাস ও মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসকে নিয়ে সাজিয়েছেন সুখের ঘর।

এবার আচমকাই চোট পেয়েছেন প্রিয়াঙ্কা। গলায় লম্বা দাগ। অনেকটাই কেটে গিয়েছে অভিনেত্রীর। কিন্তু কী ভাবে এমন আঘাত পেলেন সাবেক এই বিশ্বসুন্দরী?

বর্তমানে প্রিয়াঙ্কা রয়েছেন অস্ট্রেলিয়ায়। সঙ্গে রয়েছে মেয়ে মালতী। সেখানেই প্রিয়াঙ্কা তার পরবর্তী ছবি ‘দ্য ব্লাফ’-এর শুটিং-এ ব্যস্ত। নারী দস্যুদের গল্প নিয়ে তৈরি এই সিনেমা। এখানে দস্যুর চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে।

হয়তো ছবিটি ভরপুর অ্যাকশনের হবে। এমনই এক দৃশ্য অভিনয় করার সময় রক্তাক্ত হন প্রিয়াঙ্কা। নিজের গলায় কাটা দাগের ছবি দিয়ে প্রিয়াঙ্কা লেখেন, “পেশাগত প্রতিবন্ধকতা।” আসলে একটি স্টান্ট করতে গিয়েই আঘাত লাগে তার। তবে আপাতত সুস্থ আছেন অভিনেত্রী। ‘দ্য ব্লাফ’ মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিয়োতে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/y17f
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

নিরাপদ নিউজের সফলতার ১২ বছর

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন