যে কারণে নিজের সব সম্পত্তি বন্ধক রেখেছেন এই অভিনেত্রী

- Advertisements -

নাসিম রুমি: ইমার্জেন্সি’ ছবিতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা রনৌত। এই ছবিতে কঙ্গনার ফার্স্ট লুক যখন প্রকাশ্যে আসে, তখন সবাই প্রশংসা করে। এমনকি কঙ্গনাকে দেখতে হুবহু ইন্দিরা গান্ধীর মতো দেখতে লাগছিল।

এই ছবির কাহিনি কঙ্গনা নিজে লিখেছেন। এমনকি ‘ইমার্জেন্সি’ ছবির পরিচালনা আর প্রযোজনার দায়িত্বেও ছিলেন তিনি। আর ছবিটি প্রযোজনা করতে গিয়ে টাকার জন্য নিজের সব সম্পত্তি বন্ধক রাখতে হয়েছে তাঁকে।

Advertisements

সদ্য শেষ হয়েছে এই ছবির শুটিং। শুটিং সেট থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে এই ছবির পেছনের গল্প ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন কঙ্গনা। তিনি জানান, এই ছবির জন্য কত কাঠখড় পোড়াতে হয়েছে তাঁকে। এই ছবির শুটিং সম্পন্ন করতে কঙ্গনা তাঁর ব্যক্তিগত সব সম্পত্তি আমানত রেখে টাকা নিয়েছেন। অবশেষে সেই টাকা দিয়ে শুটিং সম্পন্ন করেছেন।

এই ছবির শুটিং সম্পূর্ণ করতে গিয়ে যে শুধু যে টাকা বাধা হয়েছিল, তা নয়। শুটিংয়ের শুরুর দিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এই অভিনেত্রী। এই সময় তাঁর রক্তে প্লাটিলেটের পরিমাণ অনেক কমে যায়। এ ছাড়া চরিত্রের জন্য চরিত্রে নিজেকে মানিয়ে নিতে অনেক চ্যালেঞ্জ নিয়েছেন। কিন্তু সব বাধা পেরিয়ে সফলভাবেই শেষ করেছেন এই ছবির শুটিং।

Advertisements

এই বাধাবিপত্তি থেকে অনেক কিছু শিখেছেন কঙ্গনা। সেগুলোও তিনি শেয়ার করেছেন ভক্তদের জন্য। তিনি বলেন, ‘স্বপ্ন সার্থক করার জন্য কঠোর পরিশ্রম যথেষ্ট নয়। স্বপ্নের পথ পাড়ি দিতে অনেক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। এই সময় শান্ত আর শক্ত থাকতে না পারলে স্বপ্নকে ছোঁয়া যাবে না। আমি আমার স্বপ্নকে ছুঁয়েছি।’ আর এর জন্য কঙ্গনা তাঁর টিমকে ধন্যবাদ জানিয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/q3pw
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন