যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার দক্ষিণী নির্মাতা

- Advertisements -

নাসিম রুমি: অভিনেত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় পরিচালক ও প্রযোজক রঞ্জিত বালাকৃষ্ণনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। ঘটনার সূত্রপাত এক তরুণী অভিনেত্রীর অভিযোগ থেকে। ঘটনাটি ঘিরে তোলপাড় সৃষ্টি হয়েছে মালয়ালম সিনেমা ইন্ডাস্ট্রিতে।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী অভিনেত্রী সম্প্রতি কোচি পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, একটি সিনেমার শুটিং চলাকালে পরিচালক তাকে কথা বলার অজুহাতে একটি ক্যারাভ্যানে ডেকে নেন এবং সেখানে শারীরিকভাবে হেনস্তার চেষ্টা করেন।

অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর গ্রেপ্তার করা হয়েছে পরিচালককে। পুলিশ জানায়, ইডুক্কি জেলার থোডুপুঝা এলাকায় একটি অনুষ্ঠানে যাওয়ার পথে তাকে আটক করা হয়। পরে গোপন অভিযানে তাকে গ্রেপ্তার করে কোচি পুলিশের হেফাজতে নেওয়া হয়।

পুলিশ আরও জানায়, রঞ্জিতের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা (এফআইআর) দায়ের করা হয়েছে। আদালতে হাজির করা হলে বিচারক তাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি এর্নাকুলাম সাব জেলে আছেন।

তবে অভিযোগের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি রঞ্জিত বালাকৃষ্ণন। তার আইনজীবীর দাবি, অভিযোগটি ভিত্তিহীন এবং তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টি মোকাবিলা করবেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/kbu9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন