রণবীর বিতর্কে আদালতে ফারহান

- Advertisements -

নাসিম রুমি: ‘ডন ৩’ সিনেমা নিয়ে হুলস্থুল কাণ্ড বেধে গেছে পর্দার পেছনে। শাহরুখ খানের জায়গায় যাকে নতুন ডন হিসেবে ঘোষণা করা হয়েছিল, সেই রণবীর সিং সিনেমা না করার ঘোষণা দেয়ার পর থেকেই পরিচালক ও প্রযোজক ফারহান আখতারের সঙ্গে তার যুদ্ধ চলছে। এবার সেই ঝগড়া গড়িয়েছে মুম্বাইয়ের চলচ্চিত্র সংগঠন ‘এফডব্লিউআইসিই’ এর দরবারে। রণবীরের বিরুদ্ধে ফারহান এরই মধ্যে ৪০ কোটি রুপির ক্ষতিপূরণ মামলা ঠুকে দিয়েছেন। আর এই পুরো গ্যাঁড়াকলের চূড়ান্ত ফয়সালা হতে যাচ্ছে আগামী সোমবার বিকাল ৪টায়, এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে।

গত বছরের ডিসেম্বর মাসে যখন বেশ ঢাকঢোল পিটিয়ে ‘ডন ৩’ এর নায়ক হিসেবে রণবীর সিংয়ের নাম ঘোষণা করা হলো, তখন শাহরুখ ভক্তরা বেশ চটেছিলেন। কিন্তু সবাইকে চমকে দিয়ে কদিন পরই সিনেমাটি ছেড়ে দেন রণবীর নিজে।

Advertisements

রণবীরের ক্যারিয়ার যখন টানা ফ্লপ দিয়ে ডুবতে বসেছিল, তখন ফারহান আখতার নাকি গোপনে হৃতিক রোশনকে নতুন ডন বানানোর প্ল্যান করছিলেন। কিন্তু এর মধ্যেই রণবীরের নতুন সিনেমা ‘ধুরন্ধর’ বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয়ে যায়! ব্যাস, রণবীরের ভাব বেড়ে যায় এবং ফারহানও হৃতিককে বাদ দিয়ে আবার রণবীরের কাছে ফিরে আসেন। কিন্তু রণবীর যখন জানতে পারেন যে তাকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তখন তিনি চটে গিয়ে স্ক্রিপ্ট বদলানোর ডিমান্ড করেন। ফারহান রাজি না হওয়ায় সিনেমাটিই ছেড়ে দেন রণবীর।

Advertisements

প্রডিউসার্স গিল্ড এই দুজনকে নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে নেওয়ার কথা বললেও, ফারহান কোনো ছাড় দিতে নারাজ। তিনি সরাসরি ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের মাধ্যমে এফডব্লিউআইসিইর কাছে বিচার চেয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ycot
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন