লুটপাটকারীদের বিরুদ্ধে সোচ্চার হোন: মেহজাবীন

- Advertisements -

নাসিম রুমি: বৈষম্যবিরোধী আন্দোলনের সূচনা থেকে দেশের অনেক তারকাই একাত্মতা ঘোষণা করেন। তবে কিছুটা দেরিতে হলেও এ তালিকায় নাম লেখান ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর দেশজুড়ে বিজয়ের উল্লাসে মেতে উঠেন নানা শ্রেণি–পেশার মানুষ। এ আনন্দ মিছিলে শামিল হয়েছিলেন মেহজাবীন চৌধুরীও।

Advertisements

এ অভিনেত্রী বলেন, ‘ছাত্রদের এই আন্দোলন ছিল যৌক্তিক, সঠিক। এ কারণেই সঙ্গে ছিলাম। এত ত্যাগের বিনিময়ে ৫ আগস্ট বিজয় হয়েছে ছাত্র-জনতার। সেই বিজয়ের আনন্দ-উৎসবে আমিও মাঠে ছিলাম।’

তবে সরকারি স্থাপনা ভাঙচুর, আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও সাম্প্রদায়িক হামলার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন মেহজাবীন চৌধুরী। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ অভিনেত্রী লেখেন, ‘সাধারণ মানুষদের কাছে আহ্বান, বিজয় উৎসব করুন। কিন্তু দেশের অনেক জায়গায় কিছু মানুষ লুটপাট ও আগুন দিচ্ছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হোন।’

Advertisements

নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে মেহজাবীন চৌধুরী বলেন, ‘রাস্তায় কোনো আইনশৃঙ্খলা বাহিনী নেই। নিজের নিরাপত্তা নিয়েও এখন শঙ্কা লাগছে। আমরা এমন বাংলাদেশ চাইনি। ছাত্র-তরুণদের স্বপ্নের বাংলাদেশ গড়ার দিকে এখনই ফিরতে হবে সবার, তা না হলে স্বপ্ন ব্যর্থ হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/e3hm
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন