শঙ্কামুক্ত আফজাল হোসেন, বাসায় ফিরবেন আজ

- Advertisements -

নাসিম রুমি: বরেণ্য অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন এখন শঙ্কামুক্ত। তার শারীরিক অবস্থার বেশ উন্নতি ঘটেছে।

তবে হাসপাতালেই ভর্তি রয়েছেন তিনি। জানা গেছে, আজ সোমবার (১১ সেপ্টেম্বর) হাসপাতাল থেকে বাসায় ফিরবেন তিনি।

Advertisements

এর আগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আফজাল হোসেন গেল ৪ সেপ্টেম্বর রাতে অসুস্থ হয়ে পড়েন আফজাল হোসেন। পরে চিকিৎসকের পরামর্শে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, শনিবার (০৯ সেপ্টেম্বর) রাতে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো আইসিটি ডিভিশন প্রেজেন্টস ‘চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২’। এবারের আয়োজনে ওয়েব সিরিজ বিভাগে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন আফজাল হোসেন।

অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ২০২২ সালে হইচইয়ের প্রচার হওয়া ‘বোধ’ ওয়েব সিরিজটির জন্য বিচারকরা শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে আফজাল হোসেনকেই বেছে নেন। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন না গুণী এই অভিনেতা।

Advertisements

তবে আফজাল হোসেনকে হাসপাতালেই পৌঁছে দেওয়া হয় শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারটি। হাসপাতালের বিছানায় শুয়েই তা গ্রহণ করেন তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0td2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন