English

26 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
- Advertisement -

শাকিবের শর্তে মা হচ্ছেন বুবলী, ছাড়ছেন অভিনয়!

- Advertisements -

নাসিম রুমি: ক্যারিয়ারের শুরু থেকেই প্রেম, বিয়ে ও সন্তান নিয়ে রহস্য জিইয়ে রেখেছেন বহুল চর্চিত চিত্রনায়িকা বুবলী। বর্তমানে এই নায়িকা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা! তার অনাগত সন্তানের পিতা চিত্রতারকা শাকিব খান!

দ্বিতীয়বারের মতো মাতৃত্ব নিয়ে ধোঁয়াশা রেখেছেন এই অভিনেত্রী। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের মাঝামাঝি সময় দ্বিতীয় সন্তান জন্ম দিবেন নায়িকা। রমজানের শুরুর দিকে বুবলীর যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার কথা রয়েছে।

তবে শাকিব-বুবলীর ঘনিষ্ট সূত্রের বরাতে জানা গেছে চাঞ্চল্যকর তথ্য। শর্তসাপেক্ষে বুবলী দ্বিতীয়বার শাকিব খানের সন্তানের মা হচ্ছেন! বর্তমানে তিনি অনাগত সন্তানের অপেক্ষা করছেন। শো-রুম উদ্বোধন ব্যতীত শুটিং থেকে দূরে রয়েছেন।

এক নির্ভরযোগ্য সূত্র গণমাধ্যমকে জানিয়েছেন, বুবলী সাময়িক বিরতিতে গেলেও নির্মাণাধীন হাতে থাকা সিনেমার কাজ শেষ হলে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার শর্ত দিয়েছেন শাকিব খান।

দ্বিতীয় সন্তান জন্মের পর এবং হাতে থাকা কাজ শেষ হলে সন্তান ও সংসারে মন দিবেন বুবলী। এমনটাই শর্ত জুড়ে দিয়েছেন শাকিব! বুবলীও স্বামীর শর্ত মেনে নিয়েছেন। অভিনয় ছাড়ার শর্ত মেনেই বুবলী দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন।

বিশ্ব ভালোবাসা দিবস ও ফাল্গুনের প্রথম দিন উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশনে হাজির হয়ে বুবলী তার জীবনের না বলা অনেক কথা বলেছেন। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্ট শোতে।আবারও মা হওয়া নিয়ে জল্পনা-কল্পনা ও রহস্যের জাল উন্মোচন করেছেন তিনি এই পডকাস্টে।

বুবলী অভিনীত নির্মাণাধীন রয়েছে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমা। জাহিদ হোসেন পরিচালিত আদর আজাদের বিপরীতে চার দিনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন বুবলী। রমজানে নায়িকাকে ছাড়াই হবে বাকি অংশের শুটিং।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3xrh
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন