শিগগির কিছু নতুন কাজের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন পূর্ণিমা

- Advertisements -

ঢালিউডের পূর্ণিমা তিনি। গ্ল্যামার আর অভিনয়ের আলোয় আলোকিত করেছেন এদেশের সিনেমা। কাজ করেছেন নাটকেও। ছোটপর্দায়ও সাফল্য তার উল্লেখ করার মতো। বিভিন্ন সময় নানা পণ্যের বিজ্ঞাপনেও দেখা গেছে মিষ্টি হাসির অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমাকে।

আজকাল নিয়মিত নন অভিনয়ে। গল্প ও চরিত্র পছন্দ হলে কিছু কাজ করেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি অমিতাভ রেজার ‘মুন্সিগিরি’ ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি।

Advertisements

এবার অংশ নিলেন একটি বিজ্ঞাপনের শুটিংয়ে। কুমারিকা ব্র্যান্ডের নতুন প্রোডাক্ট ‘ইভা হেয়ার অয়েল’র বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন রান আউট ফিল্মসের শামীম। গত ১০ ও ১১ সেপ্টেম্বর রাজধানী ঢাকায় এর শুটিং সম্পন্ন হয়।

পূর্ণিমা এ বিজ্ঞাপন নিয়ে বলেন, ‘অনেক দিন ধরেই বিজ্ঞাপনটিতে কাজের কথা হচ্ছিল। অবশেষে কাজটি শেষ করে ভালো লাগছে। টিমের মধ্যে যে আন্তরিকতাটা পেয়েছি এক কথায় দারুণ। শুটিং আগেই শেষ হয়েছিলে। আজ ভয়েস ওভার দিতে যাচ্ছি। আশা করছি একটি ভালো টিভিসি হবে এটি।’

Advertisements

নায়িকা আরও সংবাদ দিলেন, শিগগির কিছু নতুন কাজের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন তিনি। সেগুলোতে থাকবে চমকও।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/j278
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন