শিল্পীদের কাছ থেকে কী শিক্ষা পাচ্ছে মানুষ: আহমেদ শরীফ

- Advertisements -

নাসিম রুমি: অভিনয় করে যত শিল্পীর সৃষ্টি হয়েছে তারচেয়ে বেশি সৃষ্টি হয়েছে বিভিন্ন সাক্ষাৎকার দিয়ে- এমনটাই মনে করেন অভিনেতা আহমেদ শরীফ। সম্প্রতি নিজের ফেসবুক হ্যান্ডেলে বর্তমান সময়ের অভিনয়শিল্পীদের নিয়ে মন্তব্য করেছেন।

ফেসবুকেব অভিনেতা আহমেদ শরিফ লিখেছেন, ‘অভিনয় করে যত অভিনেতার সৃষ্টি হয়েছে, তার চেয়ে বেশি হয়েছে বর্তমানে নানা রকম সাক্ষাৎকার ও ইন্টারভিউ দিয়ে। কিছু আছে, যারা কাজ করে পরিচিতি না পেলেও সাক্ষাৎকারের মাধ্যমে বেশ বড় অভিনেতার পরিচিতি পেয়েছে। আর এসবের কারণেই বর্তমানের শিল্পীদের মধ্যে নেই কোনো শ্রদ্ধাবোধ। এ যেন মুই কী হনু রে অবস্থা।’

Advertisements

তিনি লিখেছেন, ‘বর্তমানের কিছু শিল্পীর কথাবার্তা শুনে অবাক হই, পাগলের মতো কী বলে তারা এসব। অথচ যেকোনো শিল্পীকে সাধারণ মানুষ অনুসরণ করে। তাহলে শিল্পীদের কাছ থেকে কী শিক্ষা পাচ্ছে সাধারণ মানুষ?’

Advertisements

আহমেদ শরীফ আট শতাধিক বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন। খলনায়ক হিসেবে সফল হলেও অনেক চলচ্চিত্রে ভিন্ন চরিত্রেও দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্য রয়েছে ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’, ‘দেনমোহর’, ‘তিন কন্যা’, ‘বন্দুক’ প্রভৃতি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2ull
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন