English

28 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
- Advertisement -

সংসার ভাঙ্গার তথ্য ফাঁস করলেন রবি চৌধুরী

- Advertisements -

নাসিম রুমি: ভালোবেসে ঘর বেঁধেছিলেন নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী ও ডলি সায়ন্তনী। কিন্তু হুট করেই বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন এই যুগল।

পুরোনো সম্পর্কের সেই অজানা টানাপড়েন এবং বিচ্ছেদের কারণ নিয়ে দীর্ঘ সময় পর মুখ খুললেন রবি চৌধুরী। কয়েক দিন আগে একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হন তিনি। এ আলাপচারিতায় রবি চৌধুরী জানান, ডলির সঙ্গে তার সম্পর্ক ও সংসার ভাঙার পেছনে ‘বিপ্লব’ নামে এক ড্রাইভারের নাম জড়িত। সেই ড্রাইভারের সঙ্গে ডলির সর্ম্পক ছিল, যা পরে প্রমাণ হয়েছে বলে দাবি গায়কের।

রবি চৌধুরীর দাবি, কোরিয়া থাকাকালীন বিপ্লব নামে এক ব্যক্তির সঙ্গে তাদের পরিচয় হয়। সেই লোক সেখানে তাদের গাড়ি চালাতো। তার সঙ্গে পরবর্তীতে সম্পর্কে জড়িয়ে পড়েন ডলি সায়ন্তনী।

ডলি সায়ন্তনীর ফোনে একটি নম্বর ‘দুলাভাই’ নামে সেভ করা ছিল। সেই নম্বরটি নিয়ে রবি চৌধুরীর মনে সন্দেহের দানা বাঁধে। খোঁজ-খবর করলে জানতে পারেন ‘দুলাভাই’ নামে ফোনে নাম্বার সেভ করা ওই ব্যক্তির আসল নাম বিপ্লব। তিনি কোরিয়া থাকেন। গাড়ি চালান। তারা যখন কোরিয়া গিয়েছিলেন, তখন এই বিপ্লব তাদের গাড়ি চালাতেন বলে জানিয়েছেন রবি চৌধুরী।

পরবর্তীতে সব সন্দেহ মজবুত হলে ডলির অভিভাবক হিসেবে তার বড় ভাই বাদশা বুলবুলকে ডেকে সেই ফোন নম্বরটি যাচাই করা হলে দেখা যায় ওই নামে তাদের কোনো দুলাভাই নেই। তখনই ডলিকে ডিভোর্স দেয়ার সিদ্ধান্ত নেন রবি চৌধুরী।

বিবাহবিচ্ছেদের কয়েক মাস পর ডলি সায়ন্তনী ওই বিপ্লবের বাড়ি যান। তার বাড়ি ছিল ‘ফুলজানি’ গ্রামে। তখন বিষয়টি আবারও সংবাদের শিরোনাম হয় বলেও জানান রবি চৌধুরী।

ডলি সায়ন্তনী ড্রাইভারের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন। এ দাবি করে রবি চৌধুরী বলেন, “এই ঘটনার মাধ্যমেই প্রমাণিত হয়েছে যে, তার সন্দেহ সঠিক ছিল। ডলি সায়ন্তনী ওই গাড়ি চালক বিপ্লবের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিল।”

“ডলি যখন ওই বিপ্লবের গ্রামের বাড়িতে গেল, তখন অনেক সংবাদ প্রকাশ হলো। সেসময় সবাই বুঝতে পারলেন যে রবি ঠিক ছিল।” বলেন রবি চৌধুরী।

তবে ডলি সায়ন্তনী তার সন্তানের মা হওয়ায় বিষয়টি নিয়ে আর বেশি কিছু বলতে চান না বলেও জানান রবি চৌধুরী। তার স্বস্তি এটাই যে, সত্য শেষ পর্যন্ত সত্য হিসেবেই প্রতিষ্ঠিত হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/e8si
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন