English

28 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
- Advertisement -

সমালোচকদের কড়া জবাব দিলেন বরুণ ধাওয়ান

- Advertisements -

নাসিম রুমি: ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘হনুমান’ আখ্যা দিয়েছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। এরপরই অভিনেতাকে নিয়ে নেটিজেনদের মাঝে শুরু হয় সমালোচনা।

বরুণের স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া এই আখ্যায় আপত্তি জানিয়েছেন অনেকেই। নেটাপড়ায় একাংশ অভিনেতাকে ‘সুযোগসন্ধানী’ বলেন। নিন্দকদের দাবি, নিজের ছবির প্রচারের জন্যই বরুণ এই মন্তব্য করেছেন।

এই প্রসঙ্গে বরুণ বলেন, ‘যার যা বলার বলুক। আমি রাজনীতির লোক নই। যখন আমার কিছু খারাপ লাগবে, খোলাখুলি বলে দেব।’ অভিনেতার আসন্ন ছবি ‘বেবি জন’-এর প্রচার নিয়ে ব্যস্ত বরুণ। সেই ছবি ঘিরেই এক আলোচনাসভায় যোগ দিয়েছিলেন অমিত শাহ।

সেখানে রাম ও রাবণের প্রসঙ্গ উঠে। অমিত শাহের উদ্দেশে বরুণ প্রশ্ন রাখেন, রাম ও রাবণের মধ্যে প্রধান পার্থক্য কী? উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাম নিজের দায়িত্ববোধ অনুযায়ী চলেন। অন্য দিকে রাবণ নিজের সুবিধা ও নিজের স্বার্থ অনুযায়ী কাজ করেন।

এই উত্তরে অভিভূত হয়ে বরুণ বলেছিলেন, ‘মানুষ আপনাকে রাজনীতির চাণক্য বলে। কিন্তু আমি বলব, আসলে আপনি দেশের হনুমান। কারণ আপনি নিঃস্বার্থ ভাবে দেশের সেবা করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/foq0
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন