সাবেক প্রেমিকাকে চুমু খেয়ে ভাইরাল সালমান

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের বড় কিছু মানেই ভাইজানের খবর। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ছিল সালমান খানের ৫৭তম জন্মদিন। আর জন্মদিনের পার্টিতে সাবেক প্রেমিকাকে চুমু খেয়ে ভাইরাল হয়েছেন সাল্লু। নব্বই দশকে সালমানের কথিত প্রেমিকা ছিলেন সঙ্গিতা বিজলানী।

সঙ্গিতা ক্রিকেটার আজহার উদ্দিনকে বিয়ে করে সিনেমার কাজকে বিদায় জানান। তাদের প্রেমকাহিনি নিয়ে সিনেমাও নির্মিত হয়েছে। এরপর সালমান-সঙ্গিতা সব তিক্ততা ভুলে নিজেদের বন্ধুত্বের পুনর্মিলন ঘটান। আর তারই প্রমাণ সালমানের জন্মদিনের ছবি।

Advertisements

সালমানের জন্মদিনের পার্টিতে স্বাভাবিকভাবেই উপস্থিত ছিলেন বড় বড়সব তারকা। তবে সেখানে সবার নজর কাড়ে সঙ্গিতা বিজলানী। পার্টির সাম্প্রতিক এক ছবিতে দেখা যায়, সালমান সঙ্গিতার কপালে চুমু খাচ্ছেন এবং তাকে জড়িয়ে ধরে অভিবাদন জানাচ্ছেন। তবে এটাকে সবাই কেবল বন্ধুত্ব হিসেবেই দেখছে।
সঙ্গিতা ক্রিকেটার আজহার উদ্দিনকে বিয়ে করে সিনেমার কাজকে বিদায় জানান। তাদের প্রেমকাহিনি নিয়ে সিনেমাও নির্মিত হয়েছে। এরপর সালমান-সঙ্গিতা সব তিক্ততা ভুলে নিজেদের বন্ধুত্বের পুনর্মিলন ঘটান। আর তারই প্রমাণ সালমানের জন্মদিনের ছবি।

Advertisements

৫৭তম জন্মদিনে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন সালমান খান। তার মধ্যে অনেকের নজর কেড়েছে সাবেক প্রেমিকা ক্যাটরিনার শুভেচ্ছা। সালমানের হাত ধরে অভিষেক হয়েছিল ক্যাটরিনার। তাদের প্রেম খুব বেশি দীর্ঘস্থায়ী না হলেও বন্ধুত্ব যে অটুট রয়েছে, তাই প্রমাণ করে দিয়েছেন ব্রিটিশ এ সুন্দরী।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/369d
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন