English

23 C
Dhaka
শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
- Advertisement -

সালমানের জ্যাকেটের দামে ঢাকায় কেনা যাবে ফ্ল্যাট!

- Advertisements -

নাসিম রুমি: বলিউড অভিনেতা সালমান খান আর বিলাসিতা—দুটো বিষয় সবসময়ই হাতে হাত রেখে চলেছে। যদিও এই সুপারস্টার এখনো তার আইকনিক ১বিএইচকে বান্দ্রার অ্যাপার্টমেন্টেই বসবাস করেন। কিন্তু তার ফ্যাশন আর লাইফস্টাইল একেবারেই রাজকীয়। হাই-এন্ড ঘড়ি থেকে শুরু করে বিলাসবহুল বুলেটপ্রুফ গাড়ি ব্যবহারে কখনো কৃপণতা করেননি সালমান। সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে ফের তার প্রমাণ দিলেন।

কয়েক দিন আগে মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় ভ্যারাইটি ইন্ডিয়া ম্যাগাজিনের লঞ্চিং অনুষ্ঠান। এ অনুষ্ঠানে পা রেখেই নজর কাড়েন। এতে দেখা যায়, সালমানের গায়ে কালো রঙের টি-শার্ট, তার সঙ্গে প্রিমিয়াম ব্রিওনি লেদার জ্যাকেট। এসব পোশাকে সালমানের লুক যেমন নজর কেড়েছে, তেমনই তার এই পোশাকের আকাশছোঁয়া দাম আলোচনার জন্ম দিয়েছে।

সালমান খানের জ্যাকেটটি তৈরি করেছে ইতালিয়ান বিলাসবহুল ব্র্যান্ড ব্রিওনি। এর দাম ৬২ লাখ রুপির (বাংলাদেশি মুদ্রায় ৮৩ লাখ টাকা) বেশি।

সালমানের এই জ্যাকেটের দাম দিয়ে যেমন বিলাসবহুল এসইউভি গাড়ি কেনা যায়, তেমনই এই টাকা দিয়ে ঢাকায় অভিজাত এলাকায় ফ্ল্যাটও কেনা যাবে। এ অনুষ্ঠানের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। জ্যাকেটটির দাম নিয়ে জোর চর্চায় মেতেছেন নেটিজেনরা। অনেকে নানা মন্তব্য করে বিস্ময় প্রকাশ করেছেন।

সালমান খানের পরবর্তী সিনেমা ‘দ্য ব্যাটল অব গালওয়ান’। সালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সৈন্যদের বিরোধের উপর ভিত্তি করে তৈরি হয়েছে গল্প। কর্নেল বিকুমা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করছেন সালমান। এজন্য শারীরিকভাবে নানা পরিবর্তনও করেছেন এই অভিনেতা। এটি পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া। সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/etvw
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন