সিঙ্গেল হওয়ায় মুক্ত পাখির মতো জীবনযাপন করতে পারি: রাইমা

- Advertisements -
অভিনেত্রী মুনমুন সেনের কন্যা ও সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন। টলিউডের এই অভিনেত্রীর সৌন্দর্য এবং গ্ল্যামার বরাবরই ভক্তদের মাঝে আলোড়ন সৃষ্টি করে।
বয়স ৪০ পার হলেও তিনি কেন বিয়ে করেননি, তা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। 

তবে রাইমা সেন নিজের সিঙ্গেল জীবন দারুণভাবে উপভোগ করছেন।

বিয়ে কোনো গন্তব্য বা বাধ্যবাধকতা এমনটা তিনি মনে করেন না। বরং জীবনের এই পর্যায়ে এসে নিজের ক্যারিয়ার, স্বাধীনতা এবং ভ্রমণ নিয়ে ব্যস্ত ও দারুণ খুশি তিনি।
 

তার কথায়, আমার মনে হয়, চল্লিশের পরই জীবন শুরু হয়। সত্যি বলতে এখন অনেক বেশি স্বাধীন লাগে নিজেকে।

Advertisements
মাঝে জীবনে অনেক কিছুই দেখা হয়ে গিয়েছে। এখন তো মনে হয়, ২০ বা ৩০-এর কোটায় জীবন সেভাবে ছন্দে ছিল না। তবে যে শিক্ষাগুলো পেয়েছি তাতে ৪০-এর পরে জীবন অনেক সহজ হয়েছে। আর সিঙ্গেল হওয়ার সুবাদে মুক্ত পাখির মতো জীবনযাপন করতে পারি। 

বর্তমানে খুব একটা বেশি কাজ করতে দেখা যায় না। এ বিষয়ে রাইমার বক্তব্য- যে অফার পাচ্ছি তাতে তো কিছু নতুনত্ব থাকতে হবে। একই ধরনের গল্প বা চরিত্রের প্রস্তাব এলে কাজ করতে চাই না। এখন কিছু করলে ইন্টারেস্টিং কিছু করতে চাই। মানে এমন কোনও চরিত্র, যে ভাবে দর্শক আগে আমাকে দেখেননি। না হলে কাজ করে যাওয়ার মানে নেই।

Advertisements

সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতার পালাবদল হয়েছে। এর রেশ পড়তে শুরু করেছে টলিউডেও। নিজের প্রত্যাশা নিয়ে রাইমা সেন বলেন, অভিনেত্রী হিসেবে চাইব যাতে আমাদের এখানে ভালো সিনেমা তৈরি হয়। কারণ, এক সময়ে বাংলা ইন্ডাস্ট্রির পরিচিতি বিশ্বব্যাপী ছিল, আর এখন সবটা খুব খারাপ অবস্থায়। বাইরে কাজ করতে গেলে মানুষজন জানতে চান, ঠিক কী এমন হয়েছে? তাদের বলার মতো কোনও উত্তর থাকে না। শুধু চাই, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি আবার আগের গর্বের জায়গা ফিরে পাক।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/bp90
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন