English

31 C
Dhaka
শুক্রবার, মার্চ ৬, ২০২৬
- Advertisement -

‘স্বাধীনতা পদক’ দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত

- Advertisements -

নাসিম রুমি: ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’-এর জন্য মোট ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয় মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে বিকেলে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য জানান।

তালিকা থেকে জানা যায়, দেশের সংস্কৃতিতে অবদানের জন্য জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি’র উপস্থাপক এ কে এম হানিফকে (হানিফ সংকেত) ‘স্বাধীনতা পুরস্কার’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

খবরটি শোনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই পুরস্কার দর্শকদের উৎসর্গ করেন হানিফ সংকেত।

সামাজিকমাধ্যম ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এ বছর আমাকে সংস্কৃতিতে ‘স্বাধীনতা পদক’-এ ভূষিত করেছেন। এই অর্জন আমার একার নয়- যাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতায় সাংস্কৃতিক অঙ্গনে আমার এই দীর্ঘ যাত্রা সম্ভব হয়েছে এই অর্জন তাদের সবার।

কৃতজ্ঞতা প্রকাশ করে হানিফ সংকেত বলেন, আজকের এই আনন্দের দিনে আমি তাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এই পুরস্কার আমি আমার লক্ষ-কোটি দর্শকদের উদ্দেশ্যে উৎসর্গ করছি। সুস্থ সংস্কৃতিই সমাজকে আলোকিত করতে এবং দেশের জন্য সম্মান বয়ে আনতে পারে বলে মনে করেন হানিফ সংকেত। এ কারণেই আমৃত্যু সুস্থ সংস্কৃতির চর্চায় দেশের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

তিনি ওই পোস্টে আরো বলেন, অতীতেও আমি যেমন দায়িত্ব নিয়ে কাজ করেছি, ভবিষ্যতেও দায়িত্ব নিয়ে কাজ করে যাব।

এই পুরস্কার আমাকে সামনে এগিয়ে যেতে আরও উৎসাহিত করবে। আপনারা আমার জন্য দোয়া করবেন।
উল্লেখ্য, হানিফ সংকেত এর আগে ২০১০ সালে দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয়স সম্মাননা ‘একুশে পদক’ পেয়েছেন। পেয়েছেন ‘জাতীয় পরিবেশ পদক’ এবং ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’সহ দেশি-বিদেশি অনেক সম্মাননা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/x80i
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন