হোয়াটসঅ্যাপে এলো নিজের গোপন ছবি, মামলা দায়ের অভিনেত্রীর

- Advertisements -
প্রায়ই সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে তারকাদের আপত্তিকর ছবিও। সম্প্রতি বলিউডের এক বর্ষীয়ান বাঙালি অভিনেত্রী অজানা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে পেলেন নিজের নগ্ন ছবি! এই ঘটনায় মুম্বাইয়ের ওশিওয়ারা থানায় অভিযোগ দায়ের করেছেন।
তিনি আর কেউ নন, ‘পাপি গুড়িয়া’ খ্যাত অভিনেত্রী পুনম দাশগুপ্তা। গত ২৭ এপ্রিল সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ ফোনে হঠাৎ অশ্লীল ছবি দেখে হতবাক অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পুনম বিষয়টি তার স্বামীর সঙ্গে আলোচনা করার পর পুলিশের কাছে যান। তিনি ২৯ এপ্রিল ওশিওয়ারা থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ ইতোমধ্যেই মামলা রুজু করেছে এবং ঘটনার তদন্ত করেছে। অজ্ঞাত হোয়াটসঅ্যাপ নম্বরটির ব্যবহারকারীকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
 

অশ্লীল ছবি ফোনে আসার পর নম্বরটিতে ফোন করার চেষ্টা করেছিলেন কিন্তু কোনও উত্তর পাননি। এরপর তিনি নম্বরটি ব্লক করে দেন এবং স্বামীর সঙ্গে আলোচনা করেন।

অভিনেত্রীর কথায়, ওই ছবিগুলো এখন গুগলেও নেই। আমার মনে হচ্ছে, হয়তো পরিচিত কেউ ইচ্ছে করে আমাকে মানসিকভাবে হয়রানি করার চেষ্টা করছে।

Advertisements

তিনি আরও বলেন, পাবলিক ফিগার হওয়ার কারণে নানা ধরনের মেসেজ পাওয়া অস্বাভাবিক নয়। সেগুলোর মধ্যে কিছু অশালীন বিষয়ও থাকে। কিন্তু, এই ঘটনাটি সব সীমা ছাড়িয়ে গেছে। রকম অশ্লীল জিনিস আমি আগে কখনও পাইনি। আগেও অনেক ঘটনা ঘটেছে, নম্বর ব্লক করেছি। কিন্তু এই প্রথম কেউ এতটা নোংরা ভিডিও পাঠিয়েছে।

বলে রাখা যায়, শিশুশিল্পী হিসেবে বাংলা সিনেমায় অভিনয় শুরু করেছিলেন পুনম দাশগুপ্তা। পরবর্তীতে তিনি হিন্দি, মালায়ালাম, তামিল এবং কন্নড় চলচ্চিত্রের পরিচিত মুখ হয়ে ওঠেন। চলচ্চিত্র ও টেলিভিশন দুই মাধ্যমেই কাজ করেছেন।

Advertisements

তিনি মূলত আমির দশকের শেষ থেকে নব্বই দশকে বলিউড এবং আঞ্চলিক সিনেমায় সক্রিয় ভূমিকা পালন করেছেন। বর্তমানে তার বয়স প্রায় ৫৮ বছর। তিনি বিশেষভাবে পরিচিত ‘আশা ও ভালোবাসা’সহ একাধিক হরর ও থ্রিলার সিনেমায় অভিনয়ের জন্য।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/iets
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন