অবশেষে রাক্ষস’-এ সিয়ামের নায়িকা সাবিলা নূর

- Advertisements -

নাসিম রুমি: বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদকে নিয়ে নতুন সিনেমা বানাচ্ছেন নির্মাতা মেহেদী হাসান হৃদয়। সিনেমার নাম ‘রাক্ষস’। এর নায়িকা কে হচ্ছেন-তা নিয়ে দীর্ঘদিন ধরে ছিল কৌতূহল।

প্রথমে শোনা গিয়েছিল, সিয়ামের বিপরীতে প্রথমে কয়েকজন নায়িকার নাম শোনা গেলে সেটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। এবার নতুন খবর মিলেছে-অবশেষে ‘রাক্ষস’ সিনেমার নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন সাবিলা নূর।

Advertisements

এর আগে রায়হান রাফীর পরিচালনায় ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল সাবিলার। এবার সিয়ামের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন তিনি। সূত্র বলছে, সাবিলা নূর ইতোমধ্যেই ‘রাক্ষসের’-এর জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সিনেমাটি নিয়ে মন্তব্য করেননি কেউ। জানা গেছে, শিগগিরই সংবাদ সম্মেলন করে ‘রাক্ষসের’-এর নায়ক-নায়িকাসহ পুরো অভিনয়শিল্পীর নাম প্রকাশ করা হবে।

Advertisements

মেহেদী হাসান হৃদয়ের প্রথম সিনেমা ‘বরবাদ’-এর কলকাতার নায়িকা ইধিকা পাল অভিনয় করেন। তবে হৃদয় এবার তার সিনেমায় দেশি নায়িকাকে নিয়ে কাজ করবেন বলেও নিশ্চিত করেছে তার ঘনিষ্ঠ সূত্র। সব ঠিক থাকলে ২০২৬ সালের রোজার ঈদে সিনেমাটি বড় পর্দায় মুক্তি দেওয়া হবে বলেও নিশ্চিত করেন তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1a0q
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন