অভিনয়ের বাইরে যেসব সিনেমায় গানে মুগ্ধ করেছেন অমিতাভ

- Advertisements -

বলিউডের মহনায়ক অমিতাভ বচ্চন- নামটির সঙ্গেই জড়িয়ে আছে অসংখ্য ব্লকবাস্টার সিনেমা ও অবিস্মরণীয় চরিত্র। তবে শুধু অভিনয়েই নয়, নিজের কণ্ঠ দিয়েও দর্শকদের মন জয় করেছেন এই কিংবদন্তি অভিনেতা। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে তিনি নিজের অভিনীত সিনেমাতেই গান গেয়ে চমকে দিয়েছেন ভক্তদের। সেই গানগুলোর অনেকই সময় পেরিয়েও সমান জনপ্রিয়।

১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মিস্টার নটবরলাল’ সিনেমাতে প্রথমবারের মতো গানে কণ্ঠ দেন অমিতাভ বচ্চন। ‘মেরে পাস আও মেরে দোস্তো’ গানটি শিশুদের জন্য তৈরি হলেও সব বয়সী দর্শকের কাছেই এটি হয়ে ওঠে দারুণ জনপ্রিয়।

Advertisements

সুরকার রাজেশ রোশন এবং গীতিকার আনন্দ বক্সী গানটিকে এমনভাবে নির্মাণ করেন, যেন পুরোটা জুড়ে একটি গল্প বলা হচ্ছে। অমিতাভর কণ্ঠে ‘এক কিসসা সুনাউ’ লাইনটি আজও শ্রোতাদের মনে গেঁথে আছে।

২০০৩ সালে মুক্তি পাওয়া ‘বাগবান’ সিনেমাতে ‘ম্যায় ইহা তু ওয়াহান’ গানটিতে কণ্ঠ দেন অমিতাভ বচ্চন। একই ছবির ‘হোলি খেলে রঘুবীরা’ গানটি যেমন উৎসবমুখর, তেমনি এই গানটি ছুঁয়ে যায় গভীর আবেগে। সুরকার আদেশ শ্রীবাস্তবের সুরে তৈরি গানটি চিত্রায়িত হয় অমিতাভ বচ্চন ও হেমা মালিনীর ওপর। দূরত্ব, ভালোবাসা আর সম্পর্কের টানাপোড়েন-সব মিলিয়ে গানটি পেয়েছে আলাদা মাত্রা।

Advertisements

অভিনয়ের পাশাপাশি নিজের কণ্ঠে গান গেয়ে অমিতাভ বচ্চন প্রমাণ করেছেন, তিনি কেবল পর্দার নায়ক নন-একজন বহুমাত্রিক শিল্পীও বটে। তার গাওয়া এই গানগুলো আজও শ্রোতাদের মনে একইভাবে দোলা দেয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/36p4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন