অভিনেত্রী তানজিন তিশার বাবা মারা গেছেন

- Advertisements -

টেলিভিশন অভিনেত্রী তানজিন তিশার বাবা আব্দুল কাশেম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।   শনিবার রাত ৯টা ৫৫ মিনিটে রাজধানীর কাকরাইলের ইসলামিয়া সেন্ট্রাল হাসপাতালে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের আইন ও কল্যাণ সম্পাদক পদে ঊর্মিলা শ্রাবন্তী কর। তিনি বলেন, তিশার বাবা মারা গিয়েছেন, আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। সবাই তার জন্য দোয়া করবেন

Advertisements

জানা গেছে,  ক্যান্সার আক্রান্ত আব্দুল কাশেমের শারীরিক অবস্থা খারাপ হলে রাজধানীর কাকরাইলের ইসলামিয়া সেন্ট্রাল হাসপাতালে  ভর্তি করা হয়। শনিবার সন্ধ্যা পর্যন্ত শরীর ভালো থাকলেও হঠাৎ করে শরীর খারাপ হতে শুরু করে এবং হাসপাতালেই মৃত্যুবরণ করেন তিনি।

Advertisements

২০২১ সালের আগস্টে তানজিন তিশার বাবা আবুল কালাম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। ওই সময় তার মাইনর স্ট্রোক হয়েছিল।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/lb92
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন