অস্বস্তিতে প্রিয়াঙ্কা

- Advertisements -

নাসিম রুমি: বি-টাউনের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া বরাবরই নিজের মতামত প্রকাশে সাহসী। ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত যা মনে এসেছে, স্পষ্টভাবে তা বলে গিয়েছেন তিনি। তবে সম্প্রতি তার এক বক্তব্য আলোচনার কেন্দ্রে তিনি । জানালেন তিনি মেয়ে হয়ে মোটেও ভালো নেই। সমাজের গভীরে লুকিয়ে থাকা লিঙ্গবৈষম্যের কুপ্রভাব নিয়ে এই মন্তব্যে এরই মধ্যে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

প্রিয়াঙ্কা চোপড়া বলেন, মেয়েদের ক্ষেত্রে অনেক কিছু মাথায় রাখতে হয়। এমনকি চুলে করা রংটা নিয়েও টেনশন হয়। সোজা হয়ে বসে থাকতে হয় এক জায়গায়। বিন্দুমাত্র নড়াচড়া করা যাবে না। পোশাকের ক্ষেত্রেও হতে হয় বেশ সচেতন ও যত্নশীল। এ বিষয়টা নাকি প্রিয়াঙ্কা চোপড়ার কাছে বেজায় অস্বস্তিকর। অভিনেত্রী মনে করেন, এই সাজাগোজার থেকে অনেক বেশি শান্তির পুরুষদের ফরমাল লুক।

Advertisements

তিনি আরও জানান, অভিনেত্রীদের সাজ পোশাকের জন্যই বেশ কিছুটা সময় বরাদ্দ রাখতে হয়। অনেকটা সময় ধরেই তাদের নিজেকে তৈরি করতে হয়। সব মিলিয়ে প্রিয়াঙ্কা চোপড়ার অভিযোগ একটাই, পুরুষ হলে, এত সমস্যা হয় না, যা মহিলাদের মেকআপ লুক আর পোশাক নিয়ে হয়ে থাকে।

এদিকে প্রিয়াঙ্কা চোপড়াই কিন্তু গোটা দেশের কাছে ফ্যাশন আইকন। তার প্রতিটি ফ্যাশন স্টেটমেন্ট সাধারণ মানুষরা নকল করে থাকেন। তবে সে প্রিয়াঙ্কাই খুব একটা খুশি নন এই পোশাক ও সাজ ম্যানেজমেন্টের বিষয়ে।

Advertisements

বর্তমানে এই অভিনেত্রী ব্যস্ত রয়েছেন মহেশ বাবুর বিপরীতে নির্মাতা এস এস রাজামৌলির ‘এস এস এমবি ২৯’ সিনেমার শুটিং নিয়ে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/w2i4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন