আগাম জামিন পেলেন মিথিলা ও ফারিয়া

- Advertisements -

হাইকোর্টে আট সপ্তাহের আগাম জামিন পেলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম  ও বিচারপতি মো. আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চে আজ এ জামিন মঞ্জুর করে।

Advertisements

শবনম ফারিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না, জেসমিন সুলতানা। রাফিয়াত রশিদ মিথিলার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক।

গত ৪ঠা ডিসেম্বর ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয়জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক ধানমণ্ডি থানায় মামলা দায়ের করেন। মামলায় বাদী অভিযোগ করেন, আসামিরা তার তিন লাখ ১৮ হাজার টাকা আত্মসাতে সাহায্য করেছে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/72ye
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন