আমি আমার আগের সিনেমা দেখি না: ইমরান হাশমি

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের ‘সিরিয়াল কিসার’খ্যাত তারকা অভিনেতা ইমরান হাশমি। একসময় তার নামের সঙ্গে সেঁটে ছিল—বিতর্ক, ঘনিষ্ঠ দৃশ্য। তবে এই খোলস ভেঙে বেরিয়ে এসেছেন তিনি। এখন একজন পরিণত, চরিত্রনির্ভর অভিনেতা হিসেবে নিজেকে রূপান্তর করেছেন। বলিউডের গণ্ডি পেরিয়ে দক্ষিণী সিনেমায়ও সরব ইমরান হাশমি।

ফিল্মফেয়ারকে সাক্ষাৎকার দিয়েছেন ইমরান হাশমি। এ আলাপচারিতায় নানা বিষয় নিয়ে কথা বলেছেন। তার কাছে জানতে চাওয়া হয়, অভিনেতা হিসেবে আপনি কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন? জবাবে ইমরান হাশমি বলেন, “প্রতিটি চলচ্চিত্রে নতুন কিছু থাকে, নতুন দিক উন্মোচিত হয়। এটি গুরুত্বপূর্ণ। কারণ অভিনেতারা অনেক সময় নিজেদের স্বাচ্ছন্দ্যের জায়গায় আটকে যেতে পারেন। সেই জায়গা থেকে বেরিয়ে না এলে, একজন শিল্পী হিসেবে বিকাশ সম্ভব নয়।”

খানিকটা ব্যাখ্যা করে ইমরান হাশমি বলেন, “কিছু বিষয়ে ভয় লাগতে পারে, কারণ আগে কখনো সেগুলো করা হয়নি। কিন্তু তার মানে এই নয় যে, সেগুলো এড়িয়ে যেতে হবে। নিজের ওপর সন্দেহ করা উচিত নয়। বিষয়টি অস্বস্তিকর হতে পারে, নির্ঘুম রাত কাটাতে হতে পারে, কষ্ট দিতে পারে—তবুও সেটা করা উচিত।”

Advertisements

আপনার অভিনীত আগের সিনেমাগুলো দেখলে এখন কেমন অনুভূতি হয়? এ প্রশ্নের জবাবে ইমরান হাশমি বলেন, “আমি আমার সিনেমা দেখি না। তবে হ্যাঁ, সম্প্রতি ‘আওয়ারাপান’ সিনেমাটি দেখেছি। কারণ এ সিনেমার দ্বিতীয় পার্টের শুটিং করতে হচ্ছে। সিনেমাটির ‘শিবম’ চরিত্রের ভেতরের আগুনটা বোঝা জরুরি ছিল। কাজের প্রয়োজনেই সিনেমাটি ছয়-সাতবার দেখেছি।”

নিজের অভিনীত সিনেমা দেখলে ইমরান হাশমির নস্টালজিয়া কাজ করে। তা স্মরণ করে এই অভিনেতা বলেন, “নিজের সিনেমা দেখতে গেলে অবশ্যই নস্টালজিয়া কাজ করে। আপনি সেই সময়ে ফিরে যাবেন। পুরো টিমকে ঘিরে অনেক স্মৃতি জড়িয়ে থাকে। গানগুলো অসাধারণ। অনেক দিন পর সেসব গান শুনেছি। শিল্পী হিসেবে আমরা অনেক সময় একই গান এতবার শুনি যে, তাদের প্রভাব ভুলে যাই। কিন্তু দীর্ঘ বিরতির পর যখন আবার শুনি, তখন তা গভীরভাবে নাড়া দেয়। এটাই নস্টালজিয়া।”

Advertisements

নিজেকে নতুনভাবে গড়ে তোলা বা পরিবর্তন করা কতটা গুরুত্বপূর্ণ? জবাবে ইমরান হাশমি বলেন, “একজন অভিনেতা হিসেবে সত্যিকার অর্থে বিকশিত হওয়ার একমাত্র উপায় হলো—নিয়মিত নতুন ঘরানা অন্বেষণ করা। কেবল তাই নয়, নিজের স্বাচ্ছন্দ্যের সীমা পেরিয়ে যাওয়া। সামনে এগিয়ে যেতে হবে, সাহসী হতে হবে এবং নতুন কিছু করার চেষ্টা করতে হবে।”

ইমরান হাশমি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হক’। এতে আব্বাস নামে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করেন তিনি। গত বছরের ৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। বর্তমানে বলিউডের ‘আওয়ারপান টু’ ও তেলেগু ভাষার ‘জিটু’ সিনেমার কাজ তার হাতে রয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/w1aa
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন