English

26 C
Dhaka
সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬
- Advertisement -

আমি গণ্ডার হয়ে গেছি: নুসরাত ফারিয়া

- Advertisements -

‘পটাকা’ দিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করে সমালোচনার মুখে পড়েছিলেন নুসরাত ফারিয়া। তবে তিনি দমে যাননি। এরপর বড় আয়োজনে আরও দুটি গান প্রকাশ করেছেন। সিনেমায়ও প্লেব্যাক করেছেন ‘আশিকী’ খ্যাত এই অভিনেত্রী। যদিও নুসরাতকে নিয়ে সমালোচনা ও ট্রল থেমে নেই। এসব নিয়ে নুসরাত নিজে কী ভাবেন? সম্প্রতি নুসরাত জানিয়েছেন, কোনো ট্রলকে তিনি পাত্তা দেন না।
নুসরাত ফারিয়া বলেন, ‘আমি গণ্ডার হয়ে গেছি। এখন আর কোনো ট্রল গায়ে লাগে না। আমি আর পাত্তাও দিই না। নিজের কাজ করে যাচ্ছি। আমি শুধু ভাবি যারা এই ট্রল করেন তারা কতখানি বেকার। তবে আমি যখন ক্যারিয়ার শুরু করি, তখন থেকেই সামাজিক মাধ্যমের বিশাল প্রভাব। তাই এগুলো জেনে বুঝেই ক্যারিয়ার শুরু করেছি।’
সম্প্রতি ‘হাবিবি’ শিরোনামে নতুন গান প্রকাশ করেছেন নুসরাত। ৭ নভেম্বর প্রকাশের পর থেকে এ পর্যন্ত ‘হাবিবি’ গানটির ভিউ ছাড়িয়েছে ৭ লাখ। নুসরাতের একাধিক ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/jvja
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন