আলোচনায় সালমান খানের ছেঁড়া জুতা, দাম প্রায় ২ লাখ টাকা!

- Advertisements -
সম্প্রতি বলিউড অভিনেতা সালমান খানের একটি লুক ভাইরাল হয়। সেখানে ছেঁড়া জুতা পায়ে দেখা যায় এই অভিনেতাকে।
যা নিয়ে সামাজিকমাধ্যমে জোর আলোচনা শুরু হয়েছে।শত শত কোটি টাকার মালিক সালমান খানের পায়ে এমন ছেঁড়া জুতা দেখে বিস্ময়ের শেষ নেই নেটিজেনদের।
প্রশ্ন উঠেছে, সত্যি কি ফাটা, ছেঁড়া জুতা পরে বাইরে বেরিয়েছেন এই তারকা অভিনেতা?সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, স্পেনের বিলাসবহুল জুতার ব্র্যান্ড ব্যালেনসিয়াগা সালমানের জুতা জোড়া তৈরি করেছে। এই বুটগুলো ব্র্যান্ডটির ‘ডিস্ট্রেসড কাউবয়’ কালেকশনের অংশ, যা ইচ্ছাকৃতভাবে জীর্ণ ও রাগেড লুক দেওয়া হয়।
ফ্যাশন জগতে এটি এখন জনপ্রিয় একটি ট্রেন্ড।জানা গেছে, এসব বুটের দাম ১ দশমিক ২ থেকে ১ দশমিক ৫ লাখ রুপি হয়ে থাকে।
যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৫৮ হাজার থেকে ১ লাখ ৯৮ হাজার টাকা (অর্থাৎ ২ লাখের কাছাকাছি)। 

এবারই প্রথম সালমানের জুতা নিয়ে আলোচনা হচ্ছে না। ২০২৩ সালে ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার প্রচারের সময়ে তার সহ-অভিনেত্রী পলক তিওয়ারি ও জ্যাসি গিল জানিয়েছিলেন, শুটিং সেটেও সালমান খান প্রায়ই এমন ছেঁড়া জুতা পরে আসতেন।

Advertisements

পলক একবার জিজ্ঞাসা করলে সালমান বলেছিলেন- এটাই আমার সবচেয়ে আরামদায়ক জুতা। অন্য কিছুতে এরচেয়ে বেশি আরাম অনুভব করি না।

এদিকে, সালমান খানের পরবর্তী সিনেমা ‘মাতৃভূমি’। সালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সৈন্যদের বিরোধের উপর ভিত্তি করে তৈরি হয়েছে গল্প। কর্নেল বিকুমা সন্তোষ বাবুর চরিত্রে দেখা যাবে সালমানকে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/vn22
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন