আসছে অপূর্ব-সাবিলার নতুন নাটক

- Advertisements -

নাসিম রুমি: গল্পটা এক বিবাহিত দম্পতির। যাদের সংসারে দিনরাত খুনসুটি লেগেই থাকে। বিয়ের বছর না যেতেই স্ত্রী সাবিলা নূর অনেকটা বুঝে ফেলে তার স্বামী অপূর্ব বেগুণের মতো, যার কোনো গুণ নেই! এমনকি বউয়ের জন্মদিনটা পর্যন্ত সে মনে রাখতে পারে না। এ নিয়ে এগিয়েছে নাটক ‘ভুল সবই ভুল’ এর গল্প।

দাম্পত্য জীবনের নানাদিকের এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ভুল সবই ভুল’। ইমদাদ বাবুর গল্পে নাটকটি পরিচালনা করেছেন মাসরিকুল আলম।

Advertisements

কয়েকমাস আগে ভুল সবই ভুল নাটকের শুটিং সম্পন্ন হয়েছে। পহেলা বৈশাখের দিনে আরটিভিতে রাত ৮সময় এই নাটকটি দেখা যাবে।

মাসরিকুল আলম বলেন, কারও মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাওয়ার মতো উপভোগ্য নাটক। এককথায় ব্যাপক বিনোদন পাবে। এই কাজের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এর হিউমার। নাটকে অপূর্ব ভাইয়ের কমেডি টাইমিং ছিল খুব দারুণ। দর্শক দেখলে বুঝবেন।

Advertisements

অপূর্ব-সাবিলা ছাড়াও এতে অভিনয় করেছেন সুষমা সরকার, সৌম চৌধুরী, শামিমা নাজনিন প্রমুখ। নির্মাতা জানান, অপূর্ব-সাবিলা জুটিকে নিয়ে তার চতুর্থ কাজ এটি। এর আগের কাজগুলো থেকে এটি পুরোপুরি আলাদা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/mpbt
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন