English

25 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬
- Advertisement -

ইত্যাদিতে দর্শক সামলাতে গিয়ে ঘাম ঝরালেন মোশাররফ করিম

- Advertisements -

ঈদ মানেই আনন্দ, আর আনন্দ মানেই ইত্যাদি। প্রতিবারের ন্যায় এবারের ঈদের পর্বেও থাকছে হাসি, চমক আর সচেতনতামূলক বার্তা। সেই আনন্দ আয়োজনে বাড়তি চমক যোগ করবেন মোশাররফ করিম। দর্শকের সঙ্গে একই মঞ্চে তাৎক্ষণিক অভিনয় করে ঘাম ঝরাবেন তিনি।

অনুষ্ঠানের উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেতের ডাকে সাড়া দিয়ে মঞ্চে হাজির হতে দেখা যাবে মোশাররফ করিমকে। তবে এবার তিনি একা নন, নির্বাচিত চারজন দর্শককে নিয়ে অভিনয়ের জমজমাট পর্বে অংশ নেবেন তিনি। মজার ব্যাপার হলো, নিয়মিত প্রশ্নোত্তরের বদলে বিশেষ এক অভিনব পদ্ধতিতে বেছে নেওয়া হয় এই চার দর্শককে।

তারপর শুরু হয় আসল খেলা! কোনো পূর্বপ্রস্তুতি ছাড়াই তিনটি ভিন্ন চরিত্রে অভিনয় করবেন মোশাররফ করিম। কখনও হাস্যরস, কখনও ব্যঙ্গ, আবার কখনও সমাজকে আয়নায় দেখানোর চেষ্টা, সব মিলিয়ে দর্শক মুগ্ধ। হাসির ফাঁকেই ছড়িয়ে দেওয়া হয়েছে সচেতনতার বার্তা।

ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচারিত হবে বিশেষ এই পর্ব। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

এদিকে ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও ব্যস্ত সময় কাটাচ্ছেন মোশাররফ করিম। ঈদে মুক্তির অপেক্ষায় আছে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা। এটি নির্মাণ করেছেন তানিম নূর। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমায় ‘রশিদ উদ্দিন’ চরিত্রে দেখা যাবে তাকে। সঙ্গে আছেন সাবিলা নূর, শরিফুল রাজ, চঞ্চল চৌধুরী, আজমেরী হক বাঁধন ও জাকিয়া বারী মম।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ibva
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন