ইসরায়েলের গণহত্যা নিয়ে কথা বলায় বাদ পড়েছিলেন হলিউড অভিনেত্রী

- Advertisements -

গাজায় ইসরায়েলি হামলা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করার পর হলিউডে বড় ধরনের পেশাগত চাপের মুখে পড়েন ‘স্ক্রিম’ ফ্র্যাঞ্চাইজির তারকা মেলিসা বারেরা। সম্প্রতি মার্কিন সাময়িকী ভ্যারাইটি’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি সেই সময়ের অভিজ্ঞতা, কাজ হারানো এবং আবার ঘুরে দাঁড়ানোর গল্প তুলে ধরেছেন।

২০২৩ সালের শেষ দিকে গাজায় বেসামরিক মানুষের মৃত্যু নিয়ে ইনস্টাগ্রামে নিয়মিত পোস্ট করেন বারেরা। তিনি যুদ্ধবিরতির আহ্বান জানান এবং ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনের জন্য তহবিল সংগ্রহের তথ্যও শেয়ার করেন। এসব পোস্টের পরই প্রযোজনা প্রতিষ্ঠান স্পাইগ্লাস মিডিয়া গ্রুপ তাঁকে ‘স্ক্রিম ৭’ থেকে বাদ দেয় এবং ট্যালেন্ট এজেন্সি ডব্লিউএমই তার সঙ্গে চুক্তি বাতিল করে। ফলে প্রায় এক বছর তিনি নতুন কোনো কাজের প্রস্তাব পাননি।

প্রযোজনা সংস্থাটি তখন দাবি করেছিল, তারা যেকোনো ধরনের ঘৃণামূলক বক্তব্যের বিরোধী অবস্থান নেয়। তবে বারেরা সেই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, তিনি কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে নন, বরং মানবাধিকার ও শান্তির পক্ষে কথা বলেছেন।

Advertisements

সাক্ষাৎকারে তিনি জানান, কাজ হারানোর পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং দীর্ঘ সময় অনিশ্চয়তায় কাটাতে হয়। তবে ধীরে ধীরে তিনি আবার নতুন কাজের সুযোগ পান। বর্তমানে তিনি ব্রডওয়ের মিউজিক্যাল ‘টাইটানিক’-এ অভিনয় করছেন, যেখানে তিনি ‘রোজ’ চরিত্রের ব্যঙ্গাত্মক সংস্করণে দেখা দিচ্ছেন।

বারেরা বলেন, হলিউডে তিনি নিজেকে ‘সহজ টার্গেট’ হিসেবে দেখেছেন, কারণ তিনি তখনো বড় তারকা হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন না এবং একই সঙ্গে নারী ও লাতিন আমেরিকান বংশোদ্ভূত। তাঁর অভিযোগ, ব্যক্তিগতভাবে অনেক সমর্থন পেলেও প্রকাশ্যে খুব কম মানুষ পাশে দাঁড়িয়েছেন।

Advertisements

এই কঠিন সময় পার করতে গিয়ে তিনি নির্মাতা বুটস রাইলির ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করেন। তার একটি প্রস্তাবই তাঁর ক্যারিয়ারে নতুন দরজা খুলে দেয় বলে জানান তিনি।

ভবিষ্যতে তিনি নিজের প্রযোজনা সংস্থা গড়ে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছেন। পাশাপাশি ফিলিস্তিন ইস্যুতে সরব থাকা শিল্পীদের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন, যেখানে তাতিয়ানা মাসলানি, হানা এলিনবিন্ডার এবং হাভিয়ের বারদেমের নামও উল্লেখ করেন তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/l99y
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন